AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaynagar: দীর্ঘদিনের তৃণমূলের পঞ্চায়েত দখল নিল বিজেপি

Jaynagar Sreepur Panchayat BJP Board: পঞ্চায়েতে বিজেপির এই বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দক্ষিণ চব্বিশ পরগনার স্থানীয় রাজনৈতিক সমীকরণে দীর্ঘদিন পর শাসকদলের হাত থেকে এই পঞ্চায়েতের ক্ষমতা সরে যাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Jaynagar: দীর্ঘদিনের তৃণমূলের পঞ্চায়েত দখল নিল বিজেপি
পঞ্চায়েত দখল নিল বিজেপিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2026 | 7:52 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকার পর অবশেষে জয়নগর বিধানসভার  শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালন ব্যবস্থায় রাজনৈতিক রদবদল। মঙ্গলবার বিজেপির নেতৃত্বে এখানে আনুষ্ঠানিকভাবে নতুন পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছে। নতুন বোর্ড পরিচালনায় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কাবেরী দাস এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন অপর্ণা সরদার।

পঞ্চায়েতে বিজেপির এই বোর্ড গঠনকে কেন্দ্র করে স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দক্ষিণ চব্বিশ পরগনার স্থানীয় রাজনৈতিক সমীকরণে দীর্ঘদিন পর শাসকদলের হাত থেকে এই পঞ্চায়েতের ক্ষমতা সরে যাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দায়িত্ব গ্রহণের পরপরই নতুন প্রধান ও উপপ্রধান জানান, পঞ্চায়েত এলাকার সামগ্রিক উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক পরিষেবা সুনিশ্চিত করাই তাঁদের প্রথম অগ্রাধিকার। রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের বন্দোবস্ত, উন্নত নিকাশি ব্যবস্থা এবং আবাসন প্রকল্পের মতো জরুরি নাগরিক সুবিধাগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নতুন বোর্ড। এখন নতুন পঞ্চায়েত বোর্ড এলাকার উন্নয়নমূলক কাজ কীভাবে ত্বরান্বিত করে, সেদিকেই নজর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের।

গ্রাম পঞ্চায়েত প্রধান কাবেরী দাস বলেন, “তিন বছর যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা সাধারণ মানুষের ওপর এতটাই অত্যাচার করেছে এতদিন ধরে, যে এখন নিজেরা নিজেদের দায়িত্ব থেকে সরে যাচ্ছে।”

Follow Us