AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tigress Death: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, কী হয়েছিল?

Jharkhali Tigress Death: দীর্ঘ চিকিৎসার পরও চিকিৎসায় সাড়া দেয়নি বাঘিনীটি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। বাঘিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে শোকের আবহ তৈরি হয়। কারণ, গত বছরও এই কেন্দ্রে একটি বাঘের মৃত্যু হয়েছিল। বর্তমানে ঝড়খালি কেন্দ্রে একটি বাঘ এবং একটি বাঘিনী ছিল। সেই বাঘিনীটিরও মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বনকর্মীদের মধ্যে।

Tigress Death: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, কী হয়েছিল?
এই বাঘিনীর মৃত্যু হয়েছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 8:42 PM
Share

ঝড়খালি: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল প্রায় ১৩ বছর বয়সি এক বাঘিনীর। সোমবার সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তার। বনকর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বাঘিনীর। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় বন দফতর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সুন্দরবনের চুলকাটি জঙ্গল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে জঙ্গলের আশপাশে তাকে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সমস্যা হচ্ছিল তার। বিষয়টি বনকর্মীদের নজরে আসার পর উদ্ধার হয়।

আলিপুর চিড়িয়াখানায় প্রায় চার মাস ধরে চলে বাঘিনীটির চিকিৎসা। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের নজরদারিতে রাখা হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। এরপর গত বছরের মার্চ নাগাদ তাকে ফের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই শুরু হয় তার পরবর্তী পরিচর্যা।

দীর্ঘ চিকিৎসার পরও চিকিৎসায় সাড়া দেয়নি বাঘিনীটি। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। বাঘিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে শোকের আবহ তৈরি হয়। কারণ, গত বছরও এই কেন্দ্রে একটি বাঘের মৃত্যু হয়েছিল। বর্তমানে ঝড়খালি কেন্দ্রে একটি বাঘ এবং একটি বাঘিনী ছিল। সেই বাঘিনীটিরও মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে বনকর্মীদের মধ্যে।

এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের ডিএফও নিশা গোস্বামী বলেন, “২০২৪ সালের ডিসেম্বর মাসে অত্যন্ত অসুস্থ অবস্থায় চুলকাটির জঙ্গল থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। চিকিৎসার পর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ভালোই ছিল। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে।”

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?