AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোনারপুর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক

বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণ করে সোনারপুরে (Sonarpur) এনে রেখে দিয়েছিল এই যুবক। মোক্তারকে (Moktar Hussain) গ্রেফতার করে কলকাতা পুলিশ।

সোনারপুর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার যুবক
ধৃত মোক্তার হোসেন অসমের নওগাঁর বাসিন্দা
| Updated on: Mar 18, 2021 | 4:35 PM
Share

সোনারপুর: বাংলাদেশ থেকে অপহরণ করে আনা হয়েছিল ব্যবসায়ীকে। তদন্ত করতে গিয়ে সোনারপুরের বৈদ্যপাড়া থেকে জেএমবি (JMB) জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মোক্তার হোসেন (Moktar Hussain) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জামা গিয়েছে, ধৃত মোক্তার হোসেন অসমের নওগাঁর বাসিন্দা। হাফেজ মওলানা মহম্মদ নামে বাংলাদেশের নেত্রকোণার এক ব্যবসায়ীকে অপহরণ করে সোনারপুরে এনে রেখে দিয়েছিল এই মোক্তার। গত ৮ মার্চ ওই ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে মোক্তার। এরপরই ১৩ মার্চ কলকাতা পুলিশের কাছে অপহরণের অভিযোগ জানান হাফেজের ভাই এনামুল। তারপরই শুরু হয় তদন্ত।

গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযানে নেমে মোক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। উদ্ধার করা হয় বাংলাদেশের ওই ব্যবসায়ীকেও। আজ বৃহস্পতিবার মোক্তারকে আদালতে হাজির করানো হবে।

আরও পড়ুন: মাঝরাতে বোমাবাজি তৃণমূল নেতার বাড়়িতে, ‘খেলা শেষের’ হুমকি গেরুয়া শিবিরের

এর আগে গত বছরের ডিসেম্বরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের অভিযানে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন জামাত-উল-মুজাহিদিন বা জেএমবি জঙ্গিকে। বীরভূমের পাইকর থানার কাশিমনগর থেকে নাজিবুল্লা ওরফে হাক্কানি ওরফে আবু শিবাতুল্লাকে গ্রেফতার করা হয়েছিল।

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?