AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Parganas: গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্র, পুলিশের জালে ৬ চোরা কারবারি

South 24 Parganas: শুক্রবার ভোরে টাটা সুমো গাড়িতে করে এক মহিলা-সহ ৬জন দুষ্কৃতী সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে তল্লাশি অভিযানের সময় আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতীরা।

South 24 Parganas: গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্র, পুলিশের জালে ৬ চোরা কারবারি
চোরা কারবারি গ্রেফতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 7:52 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা-সহ ৬ জন চোরা কারবারি। শুক্রবার ভোরে ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার ভগবানপুর এলাকার ঘটনা। ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  এছাড়াও একটি টাটা সুমো বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা সুন্দরবনে বিভিন্ন রকম চোরা কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।

শুক্রবার ভোরে টাটা সুমো গাড়িতে করে এক মহিলা-সহ ৬জন দুষ্কৃতী সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে তল্লাশি অভিযানের সময় আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতীরা। ধৃতরা সকলেই আমতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতরা কেন আগ্নেয়াস্ত্র নিয়ে সুন্দরবনের দিকে যাচ্ছিল, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও পরিস্কার হতে চাইছে পুলিশ। ধৃতদের দুপুরে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি আর তার জেরে সীমান্ত এলাকাগুলিতে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ইস্যুতে তৎপর প্রশাসন। রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে চলছে তল্লাশি। এরমধ্যে আবার জঙ্গি সন্দেহে রাজ্য থেকে একাধিকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাই প্রত্যেকটি বিষয় নিয়েই তৎপর পুলিশ প্রশাসন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত