AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

South 24 Parganas: বাড়ির ভিতর থেকে দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য

South 24 Parganas: দু'জনেই একটি চায়ের দোকান চালাতেন। সেই দোকানে লাগোয়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ এক প্রতিবেশী এসে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি।

South 24 Parganas: বাড়ির ভিতর থেকে দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য
দম্পতির দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 1:45 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির সামনেই চায়ের দোকান। রোজ ভোরে উঠে দোকান ঝাড় দেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ির বাইরে কাউকে দেখতে পাওয়া যায়নি।তাতেই সন্দেহ হয়। প্রতিবেশীরা খোঁজ করতে গেলেই দেখেন, বাড়ির মধ্যেই পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার দক্ষিণ শিবগঞ্জ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মনোরঞ্জন কর (‌৪৮)‌ ও দুর্গা কর (‌৪০)‌।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  দু’জনেই একটি চায়ের দোকান চালাতেন। সেই দোকানে লাগোয়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ এক প্রতিবেশী এসে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর প্রতিবেশীরা জড়ো হন দম্পতির বাড়ির সামনে। খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে।

ঘরের দরজা ভেঙে দম্পতিকে উদ্ধার করে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দম্পতি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি মৃত দম্পতির আত্মীয় ও পরিজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। এক ছেলে কাজের সূত্রে চেন্নাইতে রয়েছেন। ফলে কী কারণে একসঙ্গে দম্পতি আত্মঘাতী হলেন,  তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us