AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tension in Bhangar: প্রার্থী ঘোষণা হতেই বদলে গেল ভাঙড়ের ছবিটা, ভিড় বাড়ছে হাসপাতালে

Bhangar: ফের উত্তেজনা নওশাদের বিধানসভায়। ঘটনা উত্তর কাশিপুর থানার চণ্ডীহাট এলাকার। দলীয় প্রার্থী ঘোষণার পরেই এলাকায় আবির খেলায় মেতেছিল আইএসএফের কর্মী-সমর্থকরা। সেখান থেকেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Tension in Bhangar: প্রার্থী ঘোষণা হতেই বদলে গেল ভাঙড়ের ছবিটা, ভিড় বাড়ছে হাসপাতালে
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 7:14 PM
Share

ভাঙড়: ভোটের আবহে টগবগিয়ে ফুটছে ভাঙড়। আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ক্য়ানিং পূর্ব থেকে সরিয়ে এবার ভাঙড়ে আনা হয়েছে শওকত মোল্লাকে। কিন্তু ভাঙড়ে আইএসএফ কাকে টিকিট দেবে? তা নিয়ে জল্পনা তীব্র হতেই বারবার শোনা যাচ্ছিল নওশাদ সিদ্দিকীর নাম। সেই জল্পনা সত্যি করে ভাঙড়েই দাঁড়াচ্ছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক। ভাঙড় সহ মোট ২৩ আসনে ঘোষণা করা হয়েছে প্রার্থীদের নাম। আর প্রার্থীদের নাম ঘোষণা হতেই ফের বদলে গেল ভাঙড়ের ছবিটা। 

ফের উত্তেজনা নওশাদের বিধানসভায়। ঘটনা উত্তর কাশিপুর থানার চণ্ডীহাট এলাকার। দলীয় প্রার্থী ঘোষণার পরেই এলাকায় আবির খেলায় মেতেছিল আইএসএফের কর্মী-সমর্থকরা। সেখান থেকেই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পেয়ে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় বসেছে পুলিশ পিকেট। 

শুধই এ ঘটনা নয়, ভাঙড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করেও আইএসএফ তৃণমূল-সংঘর্ষের ছবি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালি মাঝেরপাড়া এলাকায়। অভিযোগ আইএসএফের কর্মী সমর্থকরা দেওয়াল লেখার রাতে এলাকাতেই খিচুড়ি রান্না করে খাওয়া-দাওয়া করছিল। অভিযোগ, সেই সময়ই মিছিল করে এসে আইএসএফের কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন। বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহতও হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে। বাকিদের নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসা চলছে।

Follow Us