AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM- TMC Clash: ‘বাগানে কী করছিস’,বলা মাত্রই CPM কর্মীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তাঁর পরিবারের লোকজন বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।রাতেই ওই সিপিএম কর্মীকে দেখতে বারুইপুর মহকুমা হাসপাতাল আসেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিএম ও বিজেপি নেতৃত্ব। দুই দলই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

CPM- TMC Clash: 'বাগানে কী করছিস',বলা মাত্রই CPM কর্মীকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আহত কর্মীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2026 | 10:03 AM
Share

বারুইপুর: এক সিপিএম কর্মীকে (CPM) দা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুঁটিবেড়িয়া গ্রামের পাশে একটি ইটভাটা সংলগ্ন বাগানে। আক্রান্ত ওই সিপিএম কর্মীর নাম আবদুল হাই মণ্ডল।

আক্রান্তের পরিবার জানিয়েছে, শনিবার বিকালের পর বাড়ির কাছাকাছি নিজের বাগানে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন, তৃণমূল কংগ্রেস আশ্রিত পাশের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার তিন দুষ্কৃতী হাবিবুর গাজী,সাইফুল শেখ, মুস্তাক শেখ সহ কয়েকজন ব্যক্তি ওই বাগান থেকেই বেরচ্ছিল। তখনই আবদুল তাঁদের জিজ্ঞাসা করে এই বাগানে কেন এসেছিস? এই কথা বলায় হঠাৎ ওই ব্যক্তিরা একসঙ্গে আবদুলের উপর লোহার রড ও দা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখে, কানে, ঘাড়ে, কোমরে শরীরের বিভিন্ন জায়গা দা দিয়ে কোপ মারে।

তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর্ত চিৎকার করতে থাকেন। অভিযুক্তরা তখন সেখান থেকে পালিয়ে যায়। যদিও ওই দুষ্কৃতী এর আগেও ওই এলাকায় অনেক অসামাজিক কাজ করেছে। পরে ঘটনাটি জানতে পেরে তার পরিবারের মানুষ ও স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতে নিয়ে আসে বারুইপুর মহকুমা হাসপাতালে। এখন ওই কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর পরিবারের লোকজন বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।রাতেই ওই সিপিএম কর্মীকে দেখতে বারুইপুর মহকুমা হাসপাতাল আসেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিপিএম ও বিজেপি নেতৃত্ব। দুই দলই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Follow Us