AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur Murder: বকুনি খেয়েও খেলতে গিয়েছিল, ফিরে এসে মাকে আদরও করে! তাও গলায় ওড়না জড়িয়ে ছেলেকে খুন করল রাগি মা

Sonarpur Murder: দেবজিৎ চিৎকার করলেও সেই আওয়াজ টিভির আওয়াজে বাইরে যায়নি। ফলে কেউই চিৎকার শুনতে পায়নি। এই ঘটনা ঘটানোর পর ছেলেকে বিছানায় কম্বল চাপা দিয়ে শুইয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তনুজা মণ্ডল।

Sonarpur Murder: বকুনি খেয়েও খেলতে গিয়েছিল, ফিরে এসে মাকে আদরও করে! তাও গলায় ওড়না জড়িয়ে ছেলেকে খুন করল রাগি মা
অভিযুক্ত মা
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 8:31 PM
Share

সোনারপুর: সোনারপুরে সন্তান খুনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মায়ের। ছেলে দেবজিৎ মণ্ডল খাবার সময় পিছন থেকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তাকে খুন করে অভিযুক্ত মা তনুজা মণ্ডল। পুলিশি তদন্তে তেমনটাই জানিয়েছে অভিযুক্ত বলে খবর।

পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানিয়েছেন, শনিবার তাঁর বারণ করা সত্বেও ছেলে খেলতে চলে গিয়েছিল। যদিও সঙ্গে-সঙ্গেই ফিরে আসে সে। এসে মায়ের গলা জড়িয়ে আদরও করে। তারপর খিদে পেয়ে যায় তার। বাড়িতে রাখা ছিল চাউমিন। সেটাই ছেলেকে খেতে দেন তনুজা। বিছানাতেই খেতে-খেতে টিভি দেখছিল দেবজিত। তখনই পিছন থেকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে ছেলেকে খুন করে অভিযুক্ত।

দেবজিৎ চিৎকার করলেও সেই আওয়াজ টিভির আওয়াজে বাইরে যায়নি। ফলে কেউই চিৎকার শুনতে পায়নি। এই ঘটনা ঘটানোর পর ছেলেকে বিছানায় কম্বল চাপা দিয়ে শুইয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তনুজা মণ্ডল।

বর্তমানে বারুইপুর মহকুমা আদালতের নির্দেশে ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে আছেন তনুজা। সন্তান খুনের ঘটনায় এখন মাঝেমধ্যেই থানা লক আপে কান্নাকাটি করছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ হেফাজত শেষে আগামিকাল তাকে পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। উল্লেখ্য, নরেন্দ্রপুর থানার খেয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত মহিলা।ঘটনার পরই থানায় গিয়ে অত্মসমর্পণ করেন মহিলা। রাগের মাথায় আট বছরের ছেলেকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি। সোনারপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে আসা হয় তাঁকে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেও খুনের কথা স্বীকার করে নেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?