RG Kar: হাতে কালো রাখি বেঁধে প্রতিবাদ চলল বাঁকুড়ায়
Bankura: কোথাও বাম প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকেরা আবার কোথাও নিছকই অরাজনৈতিক তরুণ তরুনীরা শহরের বুকে মিছিল করে এভাবেই বেঁধে দিলেন প্রতিবাদের রাখি। প্রতিবাদীদের দাবি, বাংলার কালো দিন। তাই কালো রাখিই প্রাসঙ্গিক।

বাঁকুড়া: সোমবার ছিল রাখি বন্ধন উৎসব। আর সেদিনও ধরা দিল প্রতিবাদের সুর। মুখে রবীন্দ্র সঙ্গীত গেয়ে বাঁকুড়ার রাস্তায় রাস্তায় ঘুরে পথচলতি মানুষের হাতে কালো রাখি বেঁধে দিলেন প্রতিবাদীরা।
কোথাও বাম প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকেরা আবার কোথাও নিছকই অরাজনৈতিক তরুণ তরুনীরা শহরের বুকে মিছিল করে এভাবেই বেঁধে দিলেন প্রতিবাদের রাখি। প্রতিবাদীদের দাবি, বাংলার কালো দিন। তাই কালো রাখিই প্রাসঙ্গিক। রবীন্দ্র সঙ্গীতের মাঝে মাঝেই উঠল আরজি করের বিচারের দাবি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর ফের একবার রাখি উৎসবকে প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহার হতে দেখল রাঢ় বাঁকুড়ার মানুষ।
অন্ন চক্রবর্তী মুখোপাধ্যায় নামে এক প্রতিবাদী বলেন, “আমরা চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মান-সম্মান যেন ফিরে পাই। আর যেন বাংলার ঘরে এই অত্যাচার যেন আর না হয়। মেয়েরা যেন দিনে-রাতে যেখানে সেখানে বেরতে পারে। সমাজে সেইটাই দাগ দিতে চাই। ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নারী সম্মান যেন ভূলুন্ঠিত না হয়।”
