TMC Party Office Capture: বাম বিদায়ের ছবি ফিরছে ২৬-এ? দুপুরেই দখল পার্টি অফিস
Bankura: জানা যাচ্ছে, কোতুলপুর বিধানসভা কেন্দ্রের খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করল বিজেপি। তৃণমূলের দলীয় কার্যালয়ের দেওয়ালে থাকা লেখা মুছে সেই কার্যালয়ের ওপর বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাশাপাশি গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন তাঁরা।

জানা যাচ্ছে, কোতুলপুর বিধানসভা কেন্দ্রের খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করল বিজেপি। তৃণমূলের দলীয় কার্যালয়ের দেওয়ালে থাকা লেখা মুছে সেই কার্যালয়ের ওপর বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাশাপাশি গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০১১ সালে বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পার্টি অফিস দখলের ছবি প্রায় সকলের দেখা। জেলায়-জেলায় এমন প্রচুর পার্টি অফিস সিপিএম-এর দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বছর ফেরের পর দেখা গেল সেই একই ছবি। কিন্তু পালা বদলে গেল। এখনও বিজেপি জেতেনি। তবে, তৃণমূলের পার্টি অফিস দখল করা শুরু করেছে তাঁরা।
অপরদিকে, বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দূর্লভপুরে একের পর এক তৃণমূলের দলীয় কার্যালয় এবং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি র কার্যালয়ে ভাঙচুর চালালো বিজেপি। একের পর এক দলীয় কার্যালয় ভেঙে দলীয় কার্যালয়ের সামনে টাঙানো তৃণমূলের পতাকা খুলে টাঙিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ও গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত বিজেপি কর্মীদের হঠিয়ে দেয়।
