AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goutam Deb: রাতের অন্ধকারে ঘিরে ফেলা হল মেয়র গৌতম দেবের বাড়ি, মধ্যরাতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী

Goutam Deb: গণ্ডগোলটা টিএমসিপি বনাম টিএমসিপি-র। শিলিগুড়ির নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল সোমবার সন্ধ্যায়। হঠাৎ মারপিট। সৌরভ নামে টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ তোলেন টিএমসিপি-র আর এক অংশের নেতারা।

Goutam Deb: রাতের অন্ধকারে ঘিরে ফেলা হল মেয়র গৌতম দেবের বাড়ি, মধ্যরাতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী
গৌতম দেবের বাড়ি ঘেরাওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2025 | 9:33 AM
Share

শিলিগুড়ি: চলছিল কলেজের অনুষ্ঠান। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বচসা, হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছল যে মধ্যরাতে খোদ মেয়র গৌতম দেবের বাড়ি ঘিরে ফেলল তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গণ্ডগোলটা টিএমসিপি বনাম টিএমসিপি-র। শিলিগুড়ির নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল সোমবার সন্ধ্যায়। হঠাৎ মারপিট। সৌরভ নামে টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ তোলেন টিএমসিপি-র আর এক অংশের নেতারা। অভিযোগ ওঠে, হামলার পর সৌরভ গিয়ে আশ্রয় নেন গৌতম দেবের বাড়িতে। সেই কারণে রাতেই মেয়রের বাড়ি ঘেরাও করেন টিএমসিপি সমর্থকদেরই একাংশ।

পরে আইসি-র নেতৃত্বে বিশাল বাহিনী মেয়রের বাড়ির সামনে হাজির হয়। কলেজ ছাত্রদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

গৌতম দেব পরে বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, “কলেজে অনুষ্ঠান চলছিল। সেখান থেকে নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে।” কাউন্সিলর মিলি সিনহা বলেন, “ওরা ছোট অনেক। সমস্যা হয়েছিল, মিটিয়ে ফেলা হয়েছে।” কেউ অন্যায় করে থাকলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টিএমসিপি নেতৃত্ব।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?