AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Safety: ‘আমার কাছে আসার এত তাড়া কেন?’, ব্যস্ত জিটি রোডের টহল যমরাজের! ধরলেই কী করছেন?

Purba Burdwan: যমরাজ এসেছিলেন সেই চেনা রূপেই। সেই দশাসই ভয়ঙ্কর চেহারা, সেই পাকানো পুরুষ্টু গোঁফ। মাথায় জোড়া সিং। হাতে এক পেল্লাই গদা। কিন্তু যমরাজের এই হঠাৎ সাক্ষাতের কারণ কী? দশাসই চেহারারা যমরাজ ছুটে যাচ্ছেন রাস্তায়। হেলমেট না পরেই যারা বাইক চালাচ্ছেন, তাদের সচেতন করছেন।

Road Safety: 'আমার কাছে আসার এত তাড়া কেন?', ব্যস্ত জিটি রোডের টহল যমরাজের! ধরলেই কী করছেন?
ব্যস্ত রাস্তায় ঘুরছেন যমরাজ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 8:52 PM
Share

পূর্ব বর্ধমান: বুধবার বিকেলেই হঠাৎ দেখা যমরাজের সঙ্গে। ব্যস্ত জিটি রোডের মাঝখানে দাঁড়িয়ে স্বয়ং যমরাজ। কার্জনগেটের কাছে পথ আটকে তিনি। কী করছেন তিনি?

যমরাজ এসেছিলেন সেই চেনা রূপেই। সেই দশাসই ভয়ঙ্কর চেহারা, সেই পাকানো পুরুষ্টু গোঁফ। মাথায় জোড়া সিং। হাতে এক পেল্লাই গদা। কিন্তু যমরাজের এই হঠাৎ সাক্ষাতের কারণ কী?

দশাসই চেহারারা যমরাজ ছুটে যাচ্ছেন রাস্তায়। হেলমেট না পরেই যারা বাইক চালাচ্ছেন, তাদের সচেতন করতে পথ নিরাপত্তা সপ্তাহ জুড়ে প্রচার চলছে। অবশ্য যমরাজ একা নন। রয়েছেন দাবাং অফিসার ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। ট্রাফিক পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররাও উপস্থিত। কেউ হেলমেট না পরা থাকলে তার পথ আটকাচ্ছেন যমরাজ। এক বাইকে তিনজন থাকলেও, প্রত্যেককে আটকানো হচ্ছে। সেখানে গিয়ে হুঙ্কার ছাড়ছেন যমরাজ।

কী বলছেন যমরাজ?

বাজখাই গলায় যমরাজ বাইক আটকে বলছেন, “কী ব্যাপার? হেলমেট নেই কেন মাথায়? আমার কাছে আসার এত তাড়া কেন? নিজে বাঁচুন,অন্যকে বাঁচতে দিন। একশো বছর বাঁচুন। তারপর তো আমি আছিই।” এরপর হু হা হা করে হাসি ও হুঙ্কার ছাড়ছেন তিনি।

শুধু বাইক বা স্কুটিই নয়, অন্য কোনও চারচাকা গাড়ি নিয়ম ভাঙলে, একইভাবে তাদেরও সচেতন করা হচ্ছে। কানে হেডফোন দিয়ে গাড়ি চালালে বা ট্রাফিক আইন ভাঙলেও তাদেরও একইভাবে ধরা হচ্ছে।

মাঝরাস্তায় এইভাবে যমরাজকে দেখতে ভিড় জমেছিল। এই যমরাজের আসল নাম সন্তোষ শর্মা। তিনি ট্রাফিক পুলিশের কর্মী। বহুদিন এই কাজ করছেন। হেলমেট না পড়লে কী হয়, নিজেই দেখেছেন অনেকবার। বিভাগীয় নির্দেশেই তাঁর এই অভিনয়।

অন্যদিকে, এই অভিনব সচেতনতার প্রচারে অবাক হলেও খুশি আমজনতা। এই প্রচার খুব জরুরি মানছেন সবাই। তারা বলছেন, “ভুল হয়ে গিয়েছে। এবারে থেকে নিয়ম মেনে চলব”।  যমরাজ অবশ্য খুব দয়ালু। তিনি বলছেন,  “তথাস্তু। এবারকার মত ছেড়ে দিলাম। কিন্তু মনে থাকে যেন!”

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী