West Bengal Weather Update: রবিবার থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে আবহাওয়া, কোন কোন জেলার বাসিন্দাকে সতর্ক থাকতে হবে?
West Bengal Weather Forecast: আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

কলকাতা: রোদ ঝলমলে দুটো দিন কাটাতে না কাটাতেই আবার বৃষ্টির ভ্রূকূটি। ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামিকাল, রবিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে বাতাসে আর্দ্রতার কারণে গরমে অস্বস্তি বাড়বে। বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
আলিপুর আবহাওয়া অফিস উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও, মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
সিস্টেম-
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্য প্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দিঘার উপর দিয়ে এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে।
কলকাতার আবহাওয়া-
আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে মাত্র দুই মিলিমিটার।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
সোমবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে উপকূলের দুই জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা এখনও নেই।
মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
