AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Rescue: কড়া প্রশাসন, এবার নিষিদ্ধপল্লিতে ওড়ানো হল ড্রোন! যা করা হল

Islampur human trafficking case: ড্রোনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে আগে থেকেই এলাকায় গোপনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা চার জনকে আটক করতে সক্ষম হন। পরে তাঁদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে ১৬ জন নাবালিকাকে উদ্ধার করা হয়।

Police Rescue: কড়া প্রশাসন, এবার নিষিদ্ধপল্লিতে ওড়ানো হল ড্রোন! যা করা হল
ওড়ানো হল ড্রোনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 03, 2026 | 11:40 PM
Share

উত্তর দিনাজপুর: ১৬ জন নাবালিকাকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। নারীপাচার চক্রের বিরুদ্ধে অভিযানে অভিনব কৌশল হিসেবে ড্রোন ব্যবহার করে নজরদারি চালিয়ে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের চম্পাবাগ এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে যে বিহার থেকে একাধিক নাবালিকাকে পাচার করে ইসলামপুরের চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লিতে নিয়ে আসা হয়েছে। খবর পাওয়ার পরই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় নজরদারি শুরু করা হয়।

পুলিশের দাবি, ড্রোনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে আগে থেকেই এলাকায় গোপনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা চার জনকে আটক করতে সক্ষম হন। পরে তাঁদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে ১৬ জন নাবালিকাকে উদ্ধার করা হয়।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং বলেন, “এটি আমাদের একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই পাচারচক্রের সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত রয়েছে। উদ্ধার হওয়া সকলেই বিহারের।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।”

ধৃতদের শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার পর মানবপাচার রোধে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…