West Bengal Election 2026 Highlights: ‘আপনারা বিরোধিতা করলে আমার কিছুটা রাজনৈতিক লাভ হবে’, নারী সংরক্ষণের গুরুত্ব বোঝালেন প্রধানমন্ত্রী

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের গোপীবল্লভপুর ও কাঁথিতে সভা করবেন। পাশাপাশি, নোয়াপাড়ায় একটি রোড শো-তেও অংশ নেবেন তিনি। ফলে, আজ দিনভর নজর থাকবে বাংলার কোথায় কী হচ্ছে সেদিকে।

| Edited By: জয়দীপ দাস

Apr 16, 2026 | 11:27 PM

Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোট আসতেই এই দল থেকে ওই দলে ঝাঁপাঝাঁপি অব্যাহত। কেউ যাচ্ছেন বিজেপিতে আর কেউ যাচ্ছেন তৃণমূলে। আর কত দলবদল হয় নজর থাকবে সেইদিকে

অপরদিকে, হাতে আর বেশিদিন নেই। তাই সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নিজেদের মতো করে লড়াই করছেন। প্রচারে জোর দিচ্ছেন। কে কেমন করে প্রচার সারেন আজ নজর থাকবে সেই দিকে।

এছাড়া বাংলায় নিজেদের শাসন আরও একবার সুনিশ্চিত করতে ভোটের আগে প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আঝ তিনি উত্তরবঙ্গের মাথাভাঙা, আলিপুরদুয়ার ও দিনহাটায় ধারাবাহিক জনসভা করবেন। এদিকে, উত্তরবঙ্গে গতকালই সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জলপাইগুড়ি থেকে তিনি সরকার পাল্টানোর ডাক দিয়েছিলেন।

অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের গোপীবল্লভপুর ও কাঁথিতে সভা করবেন। পাশাপাশি, নোয়াপাড়ায় একটি রোড শো-তেও অংশ নেবেন তিনি। ফলে, আজ দিনভর নজর থাকবে বাংলার কোথায় কী হচ্ছে সেদিকে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Apr 2026 03:56 PM (IST)

    কোনও ভেদাভেদ হবে না, গ্যারান্টি দিতে রাজি মোদী

    আসন পুনর্বিন্যাস নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসন পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত কোনও অঞ্চল- তা সে উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব বা পশ্চিম, ছোট-বড় কোনও রাজ্যের সঙ্গে ভেদাভেদ করবে না। এই প্রক্রিয়ায় দেশের কোনও অংশই অন্যায়-অবিচারের সম্মুখীন হবে না।”

    অতীতের আসন পুনর্বিন্যাস অপরিবর্তিত থাকবে। ওই ফ্রেমওয়ার্কেই ভবিষ্যতে আসন বৃদ্ধি করা হবে। যদি প্রয়োজন হয়, তবে আমি গ্যারান্টি দিতে রাজি আছি।

  • 16 Apr 2026 03:51 PM (IST)

    বিকশিত ভারত শুধুমাত্র পরিকাঠামোতে সীমাবদ্ধ নয়: মোদী

    • প্রধানমন্ত্রী আরও বলেন, একবিংশ শতাব্দীতে ভারত নতুন আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে। বিশ্বজুড়ে যেভাবে ভারতকে গ্রহণ করা হচ্ছে, তা দেশের নাগরিকদের কাছে গর্বের।
    • বিকশিত ভারত শুধুমাত্র পরিকাঠামো বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। প্রশাসনিক কাজেও তার প্রতিফলন দরকার। আসল উন্নয়নের জন্য নীতি নির্ধারণে মহিলাদের গুরুত্বপূর্ণ অংশ হতে হবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-র মন্ত্রেই ভারতের ভবিষ্যৎ গড়া হচ্ছে।

  • 16 Apr 2026 03:46 PM (IST)

    রাজনীতির রঙ চড়াবেন না: সংসদে প্রধানমন্ত্রী

    • প্রধানমন্ত্রী বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন যাত্রায় সাংসদদের কাছে সুযোগ রয়েছে এতে নিজের অনুদান রাখার। আমি অনুরোধ করব, কেউ যেন দেশের এই গণতান্ত্রিক ও উন্নয়নের ইতিহাসের মুহূর্তকে মিস না করেন।
    • তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল কোনও একটি নির্দিষ্ট দলের সুবিধার জন্য আনা হয়নি। এতে রাজনীতির রঙ চড়ানো উচিত নয়। দেশের মহিলারা রাজনৈতিকভাবে সচেতন এবং পঞ্চায়েত স্তর থেকে শুরু করে দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তারা।
    • সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়লে, তারা ভবিষ্যতে তাদের প্রতিনিধিত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। বিগত কয়েক দশক ধরে এই বিল আটকে দেওয়ার ও দেরি করার চেষ্টা চলছে। এবার তা শেষ হওয়া উচিত। দেশের উন্নয়নে নজর দেওয়া উচিত।

  • 16 Apr 2026 03:30 PM (IST)

    অর্ধেক জনসংখ্য়া নীতি নির্ধারণের অংশ হবে: মোদী

    প্রধানমন্ত্রী বলেন-

    • ভারতীয়রা একজোট হচ্ছে দেশকে নতুন দিশা দেওয়ার জন্য। এই প্রচেষ্টা শাসন ব্যবস্থাকে আরও মজবুত ও অর্থবহ করার জন্য।
    • সংসদে এই যে সংশোধন প্রক্রিয়া চলছে, তা দেশের রাজনীতির প্রকৃতি ও চরিত্রকে কাঠামো দেবে। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করবে। এটা দেশের গণতান্ত্রিক যাত্রার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়।
    • মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলেন যে এই আইন সংশোধন ২০-২৫ বছর আগেই করা উচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও পরিবর্তন করা যেত। ভারতের গণতন্ত্র দীর্ঘ উন্নয়নের যাত্রার মধ্যে দিয়ে গিয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে দেশের অর্ধেক জনসংখ্যাই দেশের নীতি নির্ধারণের অংশ হবে।

  • 16 Apr 2026 03:26 PM (IST)

    Hemant Soren: বাংলায় প্রচারে আসছেন হেমন্ত সোরেন

    • ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৫ টি জনসভা করবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
    • আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচার করবেন তিনি। তৃণমূলের হয়ে ভোট প্রচার করবেন হেমন্ত সোরেন।
    • ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন হয়ে প্রচার করছিল তৃণমূল কংগ্রেস।
    • এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রধান হেমন্ত সোরেন তৃণমূলের হয়ে প্রচার করবেন।
  • 16 Apr 2026 03:23 PM (IST)

    সংশোধন নতুন দিশা দেবে দেশকে: প্রধানমন্ত্রী মোদী

    সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মহিলা সংরক্ষণ বিল দেশকে এক নতুন দিশা দেবে। এই সংশোধনের মাধ্যমে দেশ এক নতুন দিশা পাবে। একবিংশ শতাব্দীতে দেশের আত্মবিশ্বাস বাড়ছে। বিশ্বমঞ্চেও ভারতের গুরুত্ব বাড়ছে।”

  • 16 Apr 2026 10:12 AM (IST)

    মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল, দেখুন

  • 16 Apr 2026 10:10 AM (IST)

    বিজেপির কর্মসূচিতে তৃণমূলের হামলার অভিযোগ

    আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার জয়দেব পোলে বিজেপির একটি দলীয় কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল।

    বিজেপির অভিযোগ, সভা চলাকালীন হঠাৎই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়।

    তবে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান উপস্থিত মহিলা এবং বিজেপি কর্মীরা।

  • 16 Apr 2026 10:09 AM (IST)

    তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক যুব বাম নেতা

    দিনটা এখনও অনেকেই ভোলেননি। বিশেষ করে বামেরা তো বটেই। এখনও রাজনীতির অলিগলিতে আলোচনা হয় একদা সিপিএম (CPIM)-এর যুব নেতা প্রতীক-উর-রহমানকে নিয়ে।

    দলের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা।

    ‘ইন কিলাব জিন্দাবাদ’-এর জায়গায় স্লোগান বদলে তিনি এখন বলেন, ‘মা-মাটি-মানুষের’ জয়। এবার সেই প্রতীক-উরের দেখানো পথেই হাঁটলেন বামেদের একঝাঁক তরুণ তুর্কি।

    বিস্তারিত পড়ুন: Kasba CPM Leader Joining TMC: কসবায় CPM-এ ভাঙন, প্রতীক-উরের দেখানো পথে হেঁটে তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক যুব নেতা

  • 16 Apr 2026 10:09 AM (IST)

    বিজেপিতে যোগদান TMC কাউন্সিলরের

    মেখলিগঞ্জে তৃণমূল প্রার্থী হয়েছেন ফের একবার পরেশচন্দ্র অধিকারী (Paresh Chandra Adhikari)।

    শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় পরোক্ষে জড়িয়েছিল তাঁর নাম। অভিযোগ উঠছিল, নিজের প্রভাব খাটিয়ে মেয়েকে সরকারি চাকরি করে দিয়েছেন তিনি।

    সেই পরেশকে ফের একবার দল প্রার্থী করতেই ক্ষুব্ধ হলদিবাড়ি পৌরসভার তৃণমূল কাউন্সিলর পুরবি রায় প্রধান। তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। তবে,পাল্টা ঘাসফুল শিবিরের দাবি, কাউন্সিলর পদ ত্যাগ করে তবেই যেন তিনি বিজেপিতে যান।

    বিস্তারিত পড়ুন: TMC leader Join BJP: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী কেন প্রার্থী? প্রশ্ন তুলে বিজেপিতে যোগদান TMC কাউন্সিলরের

  • 16 Apr 2026 10:08 AM (IST)

    ‘তিন বিধানসভায় তৃণমূল হেরে যাবে’

    সাংবাদিক সম্মেলন করে তৃণমূল দল ছাড়লেন জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক।

    দল ছেড়েই বিস্ফোরক মন্তব্য। তাঁর দাবি জলঙ্গী,ডোমকল ও রানিনগর, তিন বিধানসভাতেই পরাজয় হবে তৃণমূলের। আর এই পরাজয়ের কারণ তৃণমূলের বেশ কিছু নেতা ও আই-প্যাক।

    বেশ কিছুদিন আগে জলঙ্গিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছিলেন বলেছিলেন, অনেক অভিযোগের কারণে জলঙ্গিতে প্রার্থী করা হয়েছে বেলডাঙ্গার ছেলে বাবরকে। যদিও এই কথার পরিপ্রেক্ষিতে দিন দুয়েক পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিদায়ী বিধায়ক।

    আজ সরাসরি তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা বললেন আবদুর রাজ্জাক।

Follow Us