West Bengal Election 2026 Highlights: দুর্গাপুরে পৌঁছে গেলেন মোদী, রবিবার একাধিক জেলায় জনসভা

West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে ইসিএল সোদপুর এরিয়া অফিস থেকে চিনাকুড়ি-শীতলপুর হয়ে ডিসেরগড় পর্যন্ত রোড শো। সোদপুরের মাঠেই হেলিপ্যাড। সেখানেই নামবেন মিঠুন। সেখান থেকেই হবে রোড শো।

West Bengal Election 2026 Highlights: দুর্গাপুরে পৌঁছে গেলেন মোদী, রবিবার একাধিক জেলায় জনসভা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 19, 2026 | 3:17 AM

Assembly Election 2026 News Updates in Bengali: শাসনে দলীয় পতাকা টাঙানো নিয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, আইএসএফের কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল সমর্থকরা গিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ পুরানো আক্রোশের জের তাদের এক কর্মীকে মারধর করে আইএসএফ। আহত উভয়পক্ষের দু’জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার অন্তর্গত শাসন থানার ডেউপুকুর এলাকায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Apr 2026 03:14 AM (IST)

    PM Modi: রবিবার বাংলায় একাধিক সভা প্রধানমন্ত্রীর, শনিবার রাতেই পৌঁছে গেলেন দুর্গাপুর

    • ফের রাজ্যে ভোট প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।
    • শনিবার রাতে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • বিমানবন্দর থেকে সড়কপথে আসেন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটি হোটেল। এখানেই রাত্রিবাস করবেন তিনি।
    • রবিবার রাজ্যের একাধিক জেলায় জনসভা রয়েছে মোদীর।
  • 18 Apr 2026 03:04 PM (IST)

    অসুস্থ অসিত, ভর্তি নার্সিংহোমে

    চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গরমে অসুস্থ হয়ে হঠাৎই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। বাড়ি থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, লু লেগে অসুস্থ হয়েছেন অসিত।

  • 18 Apr 2026 03:02 PM (IST)

    বসিরহাটে পতাকা লাগাতে বাধা, পথ অবরোধে কংগ্রেস

    বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রর পিফা গ্রাম পঞ্চায়েতের দেভোগ গ্রামে কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ১২৭ ও ১২৮ নম্বর বুথে পতাকা লাগানোর সময় এই ঘটনা ঘটে। প্রতিবাদে বসিরহাট-মালঞ্চ রোড অবরোধ করেন কংগ্রেস প্রার্থী আবু ইসহাক গাজী ও তাঁর সমর্থকরা।

  • 18 Apr 2026 03:01 PM (IST)

    শক্তিগড়ে বিজেপির প্রচারে হামলার অভিযোগ

    শক্তিগড়ে প্রচারে বেরিয়ে হামলার অভিযোগ, থানায় বিক্ষোভ বিজেপির। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে চলছিল প্রচার। অভিযোগ, বিজেপি প্রার্থী সঞ্জয় দাস শক্তিগড় উত্তর বাজারে প্রচারে বেরোতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ ঘটনাতেই শোরগোল শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে।

  • 18 Apr 2026 12:27 PM (IST)

    ভোটের আগে গোসাবায় রেশন বন্ধের হুমকি, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য

    নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তপ্ত রাজনৈতিক মহল। এর মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোটারদের ভয় দেখানো এবং রেশন বন্ধের হুমকির অভিযোগ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগের তির লাহিড়ীপুর গ্রাম তৃণমূল কংগ্রেস জেমসপুরের পঞ্চায়েত সদস্য সরোজ মৃধা এবং তাঁর দাদা গৌতম মৃধার বিরুদ্ধে।

  • 18 Apr 2026 11:00 AM (IST)

    মার্ক্সম্যান বুলেট প্রুফ গাড়ি এবার মিনাখাঁতে

    অবাধ-শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তৎপর নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী আগে থেকেই ছিল। এবার মিনাখাঁর ভোটে কেন্দ্রীয় বাহিনীর শক্তি বাড়াতে ময়দানে মার্ক্সম্যান বুলেট প্রুফ গাড়ি। এই গাড়িই এখন মিনাখাঁর রাস্তার অলিতে-গলিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই ঘুরছে। যা দেখতে রীতিমতো ভিড় করছে এলাকার মানুষ। 

  • 18 Apr 2026 11:00 AM (IST)

    কুলটিতে মিঠুনের রোড শো

    পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভায় মিঠুনের রোড শো। বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে ইসিএল সোদপুর এরিয়া অফিস থেকে চিনাকুড়ি-শীতলপুর হয়ে ডিসেরগড় পর্যন্ত রোড শো। সোদপুরের মাঠেই হেলিপ্যাড। সেখানেই নামবেন মিঠুন। সেখান থেকেই হবে রোড শো।

Follow Us