AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বোলপুরের ডিয়ার পার্কে হঠাৎ আগুন, পুড়ে ছাই সোনাঝুরির একাধিক গাছ

দমকলের প্রাথমিক অনুমান, ডিয়ার পার্ক ও সোনাঝুরি জঙ্গলে একাধিক শুকনো গাছ থাকার জন্যেই আগুন ছড়িয়ে পড়ে। তবে, খুব বেশি ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে

বোলপুরের ডিয়ার পার্কে হঠাৎ আগুন, পুড়ে ছাই সোনাঝুরির একাধিক গাছ
ধোঁয়ায় ভরেছে সোনাঝুরি
| Updated on: Jan 28, 2021 | 7:10 PM
Share

বীরভূম : ভরদুপুরে হঠাৎই আগুন(Fire) সোনাঝুরির জঙ্গলে। প্রথমে আগুন লাগে ডিয়ার পার্কে। সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় জঙ্গলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন(Fire) নিয়ন্ত্রণে আসে।

বোলপুরের ডিয়ার পার্ক মূলত পর্যটনকেন্দ্র হিসেবে বিখ্যাত। কারণ, হরিণের বাস। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ডিয়ার পার্কে। সেখান থেকে দ্রুত জঙ্গলে ছড়িয়ে পড়ে আগুন(Fire)। স্থানীয়দের তৎপরতায় ও দমকলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। নিরাপদে আছে হরিণের দলও। তবে, সোনাঝুরির জঙ্গলের একাধিক গাছ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আরও পড়ুন : কীভাবে লাগল আগুন? সূত্র খুঁজতে বাগবাজার বস্তিতে আজ ফরেনসিক টিম

দমকলের প্রাথমিক অনুমান, ডিয়ার পার্ক ও সোনাঝুরি জঙ্গলে একাধিক শুকনো গাছ থাকার জন্যেই আগুন(Fire) ছড়িয়ে পড়ে। তবে, খুব বেশি ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু আগুনের উৎস এখনও অধরা।

স্থানীয়দের দাবি, কোনওভাবে জ্বলন্ত বিড়ি সিগারেটের টুকরো থেকে আগুন লেগে যায়। তারপরেই ছড়িয়ে পড়ে। বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?