AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কীভাবে লাগল আগুন? সূত্র খুঁজতে বাগবাজার বস্তিতে আজ ফরেনসিক টিম

বৃহস্পতিবার ভোরেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছাইয়ের স্তূপের মধ্যে থেকেই বস্তিবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খুঁজতে দেখা গিয়েছে।

কীভাবে লাগল আগুন? সূত্র খুঁজতে বাগবাজার বস্তিতে আজ ফরেনসিক টিম
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 14, 2021 | 11:50 AM
Share

কলকাতা: কীভাবে আগুন লাগল বাগবাজারের বস্তিতে (Bagbazar Fire)? তা জানতেই আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে রয়েছেন শশী পাঁজা, বস্তাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। এসেছেন বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। বৃহস্পতিবারও যানজটে নাকাল শহর। ক্ষীরোদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউয়ের একাংশ এখনও বন্ধ করে রাখা হয়েছে। একটা লেন দিয়ে গাড়ি চলাচল করছে। পরিস্তিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছেন ডিসি ট্রাফিক রূপেশ কুমার।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির চাপ। এ দিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বস্তিবাসীরা। বৃহস্পতিবার ভোরেও ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছাইয়ের স্তূপের মধ্যে থেকে বস্তিবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খুঁজতে দেখা গিয়েছে।

অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত উদ্বোধন কার্যালয়ও

আরও পড়ুন: আজই শহরের পাঁচ মেডিক্যাল কলেজে পৌঁছতে পারে করোনার টিকা

আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্বোধন পত্রিকার কার্যালয়ও। পুড়ে গিয়েছে কার্যালয়ের বেশ কয়েকটি জানলা-দরজা। বুধবার আগুন নেভাতে গিয়ে কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন বলে খবর। রাতে ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যাচ্ছেন তদন্তকারীরা।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?