West Bengal Live News Update: দিল্লিতে চলছে মেট্রো, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক, সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র

Breaking News Live Update in Bengali: বাকি সবাইকে মুক্তি দিলেও অভিজিত দীপকে,  সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক আটক করে রাখা হয়েছে। আপাতত সিজেপির দায়িত্বে রয়েছেন অজিঙ্ক শিন্দে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাই, রবিবারও দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়বে।

Oct 11, 2026 | 11:59 AM

LIVE NEWS & UPDATES

  • 11 Oct 2026 11:59 AM (IST)

    Supreme Court: সব মেট্রো স্টেশন চালু রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

    বিচারপতি বাগচী: ৫৭ টা মেট্রো স্টেশন বন্ধ করার পর আমরা নির্দেশ দিয়েছিলাম। এরপর আপনারা ৪৫টা স্টেশন বন্ধ করেছেন। কি কারনে এই ৪৫টা স্টেশন বন্ধ করতে হল? বন্ধ করা স্টেশনের ভৌগোলিক অবস্থান অনুযায়ী গুরুত্ব কি? তা ম্যাপ আকারে মঙ্গলবারের মধ্যে জমা দিন। সলিসিটর জেনারেলকে নির্দেশ দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী।

    আজ সব মেট্রো চলছে বলে জানালেন তুষার মেহতা।

    আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হলে সব মেট্রো স্টেশন চালু রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের। আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলে তখন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে।

    ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের।

    রেলওয়ে সংক্রান্ত নির্দেশ দেওয়ার পরও সরকার কী পদক্ষেপ করেছেন, মঙ্গলবারের মধ্যে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

  • 11 Oct 2026 11:12 AM (IST)

    Supreme Court: সুপ্রিম শুনানি শুরু

    মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে দিল্লি সম্পূর্ণ বন্ধ না করার ‘সুপ্রিম’ নির্দেশ মানেনি প্রশাসন। এর প্রেক্ষিতে আদালত অবমাননার মামলা করেন আইনজীবী ত্রিপাঠী এবং মেনকা গুরুস্বামী। সেই মামলারই শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। এজলাসে উপস্থিত রয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

    সরকারের আরোপ করা অবরোধের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন ‘রিলিফ’ চাইলেন সিব্বল। তিনি বলেন, “ট্রেন থেকে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ৪ কিলোমিটার বাইরে এলাকা থেকেও লোকজনকে আটক করা হচ্ছে। ৪ কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশ থাকা সত্ত্বেও ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এটি আদালতের নির্দেশ অমান্য করার আওতায় পড়ে।

    আইনজীবীদের হেনস্তা করা এবং আটক করার বিষয় উল্লেখ করলেন এক আইনজীবী। বলেন, ‘পুলিশ স্টেট হয়ে গিয়েছে। মানুষের প্রতিবাদ করার অধিকার প্রতিষ্ঠা করুক সুপ্রিম কোর্ট।’

  • 11 Oct 2026 10:15 AM (IST)

    CJP Protest: মুক্ত তিন শীর্ষ সিজেপি নেতা

    ছাড়া পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের তরফে তাদের প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক করা হয়। আজ, রবিবার তাদের এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ম্য়াজিস্ট্রেটের নির্দেশেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন, অবশেষে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে সহ ৩ CJP নেতা, শর্তসাপেক্ষে মুক্তি ধ্রুব রাঠিকেও

  • 11 Oct 2026 10:09 AM (IST)

    Nepal Disaster: নেপালে ফের বিপর্যয়, ভেসে গেল গাড়ি-বাড়ি

    নেপালে আবার বিপর্যয়। ফের নামল হড়পা বান। বৃষ্টি নেই, তবু আগ্রাসী বানে ভেসে গেল বাড়ি, গাড়ি। ভেঙে যায় একাধিক সেতুও। গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে ভোটেকোশী নদীতে হড়পা বানের জেরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই ধাক্কা সহ্য করে ওঠার আগেই আবার বিপর্যয়।

    বিস্তারিত পড়ুন, বিপর্যয় পিছু ছাড়ছে না নেপালের! আবারও হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে স্রোত, কী অবস্থা সেখানে?

  • 11 Oct 2026 10:07 AM (IST)

    CJP Protest: দিল্লিতে কমপক্ষে ৩০০০ জনকে আটক, এখন তারা কোথায়?

    ককরোচ জনতা পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি। বেলা যত বাড়ে, ততই আন্দোলনের আঁচও বাড়ে। তবে পুলিশ আন্দোলনকারীদের কোনওভাবেই যন্তর মন্তরে পৌঁছতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপ করে পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। কমপক্ষে ৩০০০ জনকে আটক করা হয়েছিল। এখন তারা কোথায়?

    বিস্তারিত পড়ুন, আটক ৩ হাজার বিক্ষোভকারীকেই ছাড়ল পুলিশ, খোঁজ নেই দীপকে-সৌরভ-ধ্রুব রাঠির! কোথায় তাঁরা?

  • 11 Oct 2026 09:58 AM (IST)

    Baruipur News: মমতাপন্থী তৃণমূলের বিধায়কের গাড়িতে ‘হামলা’

    বারুইপুর পূর্ব বিধানসভার মমতাপন্থী তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারের উপরে হামলা। তার গাড়ি ভাঙচুর করা হল। জানা গিয়েছে, শনিবার নিজের বিধানসভা এলাকার অন্তর্গত ধোসা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি গ্রামে গিয়েছিলেন জনসংযোগের কাজে। সেখান থেকেই ফেরার পথে বিধায়কের গাড়িতে জয়নগর থানার অন্তর্গত প্রথমে মনসাতলা এবং পরবর্তীতে গোয়ালবেড়িয়া হাটে হামলা চালানোর অভিযোগ ওঠে।

    বিস্তারিত পড়ুন : বারবার গাড়ি দাঁড় করিয়ে হামলা! মমতাপন্থী বিধায়ককে চড়-ঘুসি, খেতে হল ডিমও

আজ ফের যন্তর-মন্তর অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লি বিক্ষোভে কমপক্ষে ৩০০০ জনকে আটক করা হয়েছিল। বাকি সবাইকে মুক্তি দিলেও অভিজিত দীপকে,  সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক আটক করে রাখা হয়েছে। আপাতত সিজেপির দায়িত্বে রয়েছেন অজিঙ্ক শিন্দে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাই, রবিবারও দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়বে। এদিকে, ছুটির দিন বিশেষ বেঞ্চ বসবে সুপ্রিম কোর্টে। এদিকে, রাজ্যজুড়ে পুজোর আবহ। আজ প্রথমা। এদিকে, মুখ্যমন্ত্রীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে রবিবার। দিনভর সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলা লাইভে।

Loading...
Unable to load recommendations.
Follow Us