
ছট পুজোর ছটা থেকে মুক্তই রইল রবীন্দ্র সরোবর। ১৪ তারিখ থেকে ১৬ তারিখ ২ টো পর্যন্ত সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে রবীন্দ্র সরোবরের গেট। বাইরে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। লেকের ভিতরেও রয়েছে প্রচুর পুলিশ। যাতে কোনওভাবে কেউ ঢুকে পড়তে না পারেন, তার জন্য ব্যবস্থা করা হয়েছে।
কথায় আছে, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। ছট পুজোর পরিদর্শন, তত্ত্বাবধানে বাবুঘাটে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেখানে গিয়ে দেখলেন, মাঝ গঙ্গায় তলিয়ে যাচ্ছে একটি কুকুর। কোনওমতে সেই কুকুরটিকে উদ্ধার করেন মন্ত্রী। তোয়ালে জড়িয়ে, গরম দুধও খাওয়ান।
বিস্তারিত পড়ুন, কুুকুর বলে কি প্রাণ নেই? গঙ্গার জলে হাবুডুবু খেতে দেখে NDRF নামালেন মন্ত্রী ইন্দ্রনীল, তারপর…
আজ ফিলিপন্সের উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই সফর। আগামী বুধবার পর্যন্ত ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় থাকবেন তিনি। এবারের সম্মেলনে সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা ও যোগাযোগের ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এদিকে, সোমবার রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। আজ ছটপুজো উপলক্ষে ঘাটে ঘাটে ভিড়। এদিন কলকাতা হাইকোর্টে রয়েছে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙা নিয়ে মামলার শুনানি। এদিকে, রবিবারই রাজ্যে পঞ্চমবার এনকাউন্টার হয়েছে। বীরভূমে পুলিশ কনস্টেবলকে গুলি করায় পাল্টা অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এই নিয়ে আজও উত্তপ্ত হতে পারে রাজ্য-রাজনীতি। নজর থাকবে ঘূর্ণিঝড় আকভানের অভিমুখের দিকে। অন্ধ্র উপকূলেই আছড়ে পড়ার কথা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। আজ দিনভর সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভে।