West Bengal NEWS LIVE: বিধানচন্দ্রের নামে হল বিধাননগর হাসপাতাল, প্রধানমন্ত্রী মাতৃ যোজনার উদ্বোধন

LIVE Updates: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রামের কাঠের পুতুল পেতে চলেছে জিআই স্বীকৃতি। খুশি স্থানীয় বাসিন্দারা। আবার রাজ্য রাজনীতিতে তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে টানাপোড়েন চলছে মমতা শিবির ও ঋতব্রত শিবিরের মধ্যে। এদিকে, ধর্মতলা চত্বরে আগামী ৬০ দিন কোনও জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS LIVE: বিধানচন্দ্রের নামে হল বিধাননগর হাসপাতাল, প্রধানমন্ত্রী মাতৃ যোজনার উদ্বোধন
বিধানচন্দ্র রায়ের জন্মদিন উদযাপনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 01, 2026 | 12:25 PM

LIVE NEWS & UPDATES

  • 01 Jul 2026 12:25 PM (IST)

    State election Commission: ১০ মাস পর রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ

    • নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে এদিন যোগ দিলেন আইএএস কৃষ্ণ গুপ্ত। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ প্রায় দশ মাস পর নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কৃষ্ণ গুপ্ত।
    • সমবায় দফতরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে মঙ্গলবারই কৃষ্ণ গুপ্ত অবসর গ্রহণ করেন।
    • নতুন সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যেই পুর ভোট সম্পন্ন হবে।
    • কলকাতা পৌরনিগমের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। অন্যদিকে হাওড়া পৌরনিগমের ভোট ২০১৮ সাল থেকেই ঝুলে রয়েছে। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কৃষ্ণ গুপ্ত এদিন রাজ্য নির্বাচন নির্বাচন কমিশনে যোগ দিয়েই কাজ বুঝে নেন।
  • 01 Jul 2026 12:08 PM (IST)

    CM: বিধান-স্মরণে শুভেন্দু

    বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিধানচন্দ্র রায় IMA-এর প্রথম বেসরকারি সভাপতি ছিলেন। তিনি যেখানেই গিয়েছেন, কলকাতা কর্পোরেশন হোক কিংবা চিকিৎসকদের সংগঠন, তাঁর সমস্ত কর্মক্ষেত্রে তিনি সর্বদাই প্রথম হয়েছেন। তিনি তৎকালীন কোনও রাজনৈতিক নেতা বা মদতে আইনসভাতে জেতেননি। তিনি নির্দল হিসাবে জিতে তাঁর রাজনৈতিক যাত্রাপথ শুরু করেছিলেন। ক্রমেই অনেক বাধা সত্ত্বেও তিনি মুখ্যমন্ত্রীর আসন পান। এক্ষেত্রে নিশ্চিতভাবে প্রয়াত অতুল্য ঘোষের অবদান অস্বীকার করা যায় না।”

  • 01 Jul 2026 11:40 AM (IST)

    দাম কমল ATF-র, ফ্লাইটের টিকিট সস্তা হবে?

    • দাম কমল বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল (Aviation Turbine fuel)-এর।
    • আজ, ১ জুলাই রাষ্ট্রায়ত্ত তেল মার্কেটিং সংস্থা এটিএফের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল।
    • এবার থেকে এটিএফের দাম লিটার প্রতি ১১০ টাকায় কমে এল।
  • 01 Jul 2026 11:25 AM (IST)

    CM On Doctor’s Day: বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

    • স্বাস্থ্য ভবনের নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন
    • প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার উদ্বোধন
    • বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধা
    • ডক্টরস ডে-তে বিধাননগরে মুখ্যমন্ত্রী
    • চার জন বিশিষ্ট চিকিৎসক সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী
  • 01 Jul 2026 11:22 AM (IST)

    পেট্রোল-ডিজেলের দাম কমাল বেসরকারি সংস্থা

    • জুলাই মাসের প্রথম দিনেই মিলল সুখবর। স্বস্তি পেট্রোল-ডিজেলের দামে।
    • বিশ্ববাজারে অপরিশোধিত ক্রুড তেলের দাম কমতেই পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি জ্বালানি সংস্থা নায়রা এনার্জি (Nayara Energy)।
    •  আজ, ১ জুলাই সংস্থার তরফে ঘোষণা করা হয় যে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হচ্ছে।
    • প্রতি লিটার পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছে সংস্থা।

    বিস্তারিত পড়ুন: মাসের প্রথম দিনেই দারুণ খবর, এক ঝটকায় পেট্রোল-ডিজেলের দাম কমাল এই সংস্থা

  • 01 Jul 2026 11:20 AM (IST)

    দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, মৃত ৭

    •  রাজস্থানের দৌসায় ভয়াবহ দুর্ঘটনা।
    • দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ইন্দোরগামী স্লিপার বাস ধাক্কা মারে ট্রেলারে। এরপর বাস ও ট্রেলারে আগুন ধরে যায়। নিমেষে আগুনের গ্রাসে চলে যায় বাসটি।
    • দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছেে। আহত অন্তত ২২ জন।

    বিস্তারিত পডুন: সাঁই সাঁই করে ছুটছিল স্লিপার বাস, সামনে ট্রেলার আসতেই সব শেষ! ধাক্কা মারতেই বিস্ফোরণ বাসে, মৃত অন্তত ৭

  • 01 Jul 2026 10:25 AM (IST)

    Road accident:

    • সাতসকালে দুর্ঘটনা কলকাতা কালিকাপুর মোড়ে।
    • দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাপ নির্ভর বাইক চালকের।
    • শেখ শাহনাজ নামে বছর ত্রিশের ওই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন মেট্রো স্টেশনের পিলারে।
    • হাসপাতালে নিয়ে গেলে শেখ শাহনাজকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
    • বাইকে এক মহিলা আরোহী ছিলেন। তিনি আহত হয়েছেন।
  • 01 Jul 2026 10:23 AM (IST)

    BNSS Section 163 in Central Kolkata: ৬০ দিন মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি

    • ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবস পালন করা যাবে না। মমতা-পন্থী তৃণমূল এবং ঋতব্রত-পন্থী তৃণমূলের আবেদনে খারিজ করে জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ।
    • এবার ওই এলাকায় আগামী ২ মাস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লাগু করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
    •  নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছেন, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতা ওই এলাকায় চারজনের বেশি জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের ওই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল মমতা-পন্থী তৃণমূল।

    বিস্তারিত পড়ুন: ২ মাস মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি ‘কালীঘাট তৃণমূলের’

  • 01 Jul 2026 10:20 AM (IST)

    Abhishek Banerjee: ‘আমার পরিবার যেখানে থাকে, সেখানে পাথর ছুড়েছে’, ভিডিয়ো শেয়ার অভিষেকের

    • রাজ্যে পালাবদলের পর থেকে তাঁর বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় দেখা গিয়েছে। এবার ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর।
    • এক অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে পাথর ছুড়ে পালালেন।
    •  ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: অভিষেকের বাড়িতে ছোড়া হল পাথর, ভিডিয়ো শেয়ার করে তৃণমূল সাংসদ লিখলেন…

  • 01 Jul 2026 10:17 AM (IST)

    Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান, থাকবেন শুভেন্দু

    • আজ দুপুর ১২টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার।
    • ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, তাঁদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
    • সবমিলিয়ে এদিন রাজ্যের ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।

    বিস্তারিত পড়ুন: ১ জুলাই অন্নপূর্ণার টাকা কত মহিলা পাচ্ছেন, জানিয়ে দিল শুভেন্দু-সরকার

কলকাতা: দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। আজ (১ জুলাই) বাংলার ১ কোটি ৩০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। আবার ডিজে মামলায় অস্বস্তি কাটল না ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Follow Us