Bangla NewsWest bengal West Bengal News Highlights Updates: kolkata and west bengal politics news Suvendu Adhikari, TMC leaders Abhishek Banerjee controversy
West Bengal News Highlights Updates: ‘GTA দুর্নীতি ফাঁস করব’, উত্তরবঙ্গে প্রথম পা দিয়েই মুখ্যমন্ত্রীর ‘লাল সতর্কতা’
Breaking News Today Live Update in Bengali: রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতার দুর্নীতি সামনে আসছে। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একাধিক তৃণমূল নেতাকে। বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ছায়সঙ্গী অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে। দিনভর প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
কলকাতা: ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। পার্ক সার্কাসে অশান্তির ঘটনাতে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
21 May 2026 08:24 PM (IST)
মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতরম
স্কুলে স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে আগেই। এবার মাদ্রাসাতেও বাধ্যতামূল করা হল।
মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা আধিকারিক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে ওই নির্দেশিকা।
20 May 2026 05:46 PM (IST)
‘কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না’, অভিষেক ইস্যুতে অকপট ফিরহাদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অবৈধ অংশ ভাঙা নিয়ে তোলপাড় রাজনৈতিক আঙিনা। তৃণমূলের অন্দরেও ঝড়। বিধায়কদের সঙ্গে বৈঠকে মঙ্গলবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুলতে দেখা গেল ফিরহাদ হাকিমকেও। তাঁর সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।
20 May 2026 01:43 PM (IST)
TMC নেতার কোটি টাকার স্টেডিয়াম
নতুন সরকার গঠন হতেই বাংলায় একের পর এক তৃণমূল নেতা পেল্লাই সাইজের বাড়ি থেকে চোখ কপালে উঠছে বঙ্গবাসীর। এবার বাড়ি তো ছাড়, একটা আস্ত স্টেডিয়ামই রয়েছে তৃণমূল নেতার। বীরভূমে তৃণমূল নেতার নামে রয়েছে একটি স্টেডিয়াম। কোটি কোটি টাকায় তৈরি সেই স্টেডিয়ামের মাঝে রয়েছে সুইমিং পুলও। কী নেই সেখানে, রয়েছে জিম, ড্রেসিং রুম! এমনকি অত্যাধুনিক ক্লাব হাউস! সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা মাঠ, একাধিক পিচ!
এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন (১৯৫০)-এর সাম্প্রতিক সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক। সাংসদের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ মন্তব্য ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা’র অভিযোগ তুলে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস।