কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে ডামাডোল জারি। বিধায়ক ও সাংসদরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আবার বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। আবার বাংলায় সরকার গঠনের পর থেকে পর পর নানা পদক্ষেপ করছে বিজেপি। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
10 Jun 2026 01:18 PM (IST)
বিজেপিতে যাচ্ছেন সুস্মিতা?
তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুস্মিতা দেব। দলের সঙ্গে আগেই দূরত্ব বাড়িয়েছিলেন। আজ, বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
এই খবর প্রকাশ্যে আসার পরই সামনে এসেছে আরেকটি ছবি। তারপরই জল্পনা তৈরি হয়েছে দলবদলের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা গিয়েছে সুস্মিতা দেবকে।
তৃণমূল কংগ্রেসে আরও এক ধাক্কা। এবার ইস্তফা দিলেন সুস্মিতা দেব (Sushmita Dev)।
রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন।
এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় ইস্তফা তৃণমূল সাংসদদের। এর আগে সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy)-ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতাও।
Jaynagar: জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ
রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ। মৃতের নাম দুধকুমার বৈদ্য(৪০)।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।
মাছ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে তাঁর খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে। পেশায় মাছ ব্যবসায়ী দুধকুমার বৈদ্য মঙ্গলবার রাতে বহড়ু বাজার থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।
10 Jun 2026 10:40 AM (IST)
BJP: বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় বিজেপি কর্মীর মৃত্যু, আহত আরও ২
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ বিজেপি কর্মীর। গতকাল রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রসুলপুর বিএড কলেজের সামনে লরির ধাক্কায় ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম তপন ঘোষ। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও ২ জন।
ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।