AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৪ বছরের কিশোরীকে ১০ জন মিলে ধর্ষণ, অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!

Physical Assault: ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে ১০ জন। অভিযুক্তরাও সকলে নাবালক। তাদের সবার বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। একবার নয়, কমপক্ষে তিনবার কিশোরীর উপরে অমানবিক অত্যাচার চালায় অভিযুক্তরা।

১৪ বছরের কিশোরীকে ১০ জন মিলে ধর্ষণ, অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: May 10, 2024 | 1:01 PM
Share

ব্রাসেলস: স্কুলের ছুটি চলছে, তাই প্রেমিকের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ। কিন্তু প্রেমিকও নাছোড়বান্দা, দেখা করতেই হবে তাঁর সঙ্গে। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঘেরা এলাকায় ডেকেছিল। সেখানেই কিশোরীর সঙ্গে ভয়ঙ্কর কাজ করল তাঁর প্রেমিক। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করল কিশোর। শুধু সে একা নয়, তাঁর সঙ্গে ছিল আরও ৯জন। মোট ১০ জন মিলে গণধর্ষণ করে কিশোরীকে।

পৌশাচিক এই ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে ১০ জন। অভিযুক্তরাও সকলে নাবালক। তাদের সবার বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। একবার নয়, কমপক্ষে তিনবার কিশোরীর উপরে অমানবিক অত্যাচার চালায় অভিযুক্তরা।

ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল থেকে ৬ এপ্রিলের মধ্যে। সেই সময়ে বেলজিয়ামে ইস্টার হলিডে চলছিল। ওই কিশোরীকে তাঁর স্কুলেরই এক সহপাঠী, যার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, সে দেখা করতে ডাকে।

পশ্চিম ফ্ল্য়ান্ডার্সের করট্রিজের একটি গাছে ঘেরা এলাকায় কিশোরীকে দেখা করতে ডেকেছিল অভিযুক্ত কিশোর। তাঁর সঙ্গে আরও ৯ কিশোর উপস্থিত ছিল। ওই কিশোরী আসতেই তাঁরা টেনে-হিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানেই পালা করে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। এমনকী, তাঁদের নির্যাতনের ভিডিয়ো স্মার্টফোনে রেকর্ড করে রাখে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করে। দিন কয়েক কিশোরীকে বন্দি করে রেখেছিল অভিযুক্তরা। প্রতিদিন অত্যাচার চলত তাঁর উপরে।

পুলিশ জানিয়েছে, ১০ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, নির্যাতিতা কিশোরীর কাউন্সেলিং চলছে।

Follow Us