AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭০০ গাড়ি, চার হাজার কোটির প্রাসাদ! বিশ্বের ধনীতম পরিবারের সম্পত্তি জানলে চমকে যাবেন

দুবাইয়ের এই ধনী পরিবারের হাতেই রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির মালিকানা। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন সংস্থার বড় অঙ্কের শেয়ার রয়েছে এই পরিবারের হাতেই। সেই তালিকায় রয়েছে ইলোন মাস্কের সংস্থা স্পেসএক্স থেকে রিহানার বিউটি ব্র্যান্ড ফেনটি। এ ছাড়াও বিশ্বের মোট খনিজ তেলের ৬ শতাংশের মালিক এই পরিবার।

৭০০ গাড়ি, চার হাজার কোটির প্রাসাদ! বিশ্বের ধনীতম পরিবারের সম্পত্তি জানলে চমকে যাবেন
ধনীতম পরিবার
| Updated on: Jan 19, 2024 | 8:16 PM
Share

আবুধাবি: বিশ্বের সবথেকে ধনী পরিবার হল আল নাহয়ান রয়্যাল পরিবার। এটি সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ানের পরিবার। বিন জায়েদের পরিবারে রয়েছে তাঁর ১৮টি ভাই এবং ১১টি বোন। এ ছাড়াও ৯টি সন্তান এবং ১৮ জন নাতি-নাতনি রয়েছে তাঁর পরিবারে। এই পরিবারের সম্পত্তি পরিমাণ বিশ্বের মধ্যে সবথেকে বেশি। যে প্রাসাদে তাঁরা থাকেন তা আকারে পেন্টাগনের তিন গুণ। তার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৭৮ কোটি টাকা। এ ছাড়াও ৮টি ব্যক্তিগত বিমান এবং জনপ্রিয় ফুটবল ক্লাবেরও মালিক বিশ্বের ধনীতম পরিবার।

দুবাইয়ের এই ধনী পরিবারের হাতেই রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির মালিকানা। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন সংস্থার বড় অঙ্কের শেয়ার রয়েছে এই পরিবারের হাতেই। সেই তালিকায় রয়েছে ইলোন মাস্কের সংস্থা স্পেসএক্স থেকে রিহানার বিউটি ব্র্যান্ড ফেনটি। এ ছাড়াও বিশ্বের মোট খনিজ তেলের ৬ শতাংশের মালিক এই পরিবার। আবুধাবির শাসকের ছোটভাইয়ের সংগ্রহেই রয়েছে ৭০০টি গাড়ি। বিশ্বের সমস্ত দামি গাড়িই রয়েছে এই পরিবারের গ্যারাজে।

যে প্রাসাদে এই পরিবার থাকে তা ৯৪ একর জায়গার উপর তৈরি। সেখানকার নকশা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হতে পারে আপনার। এ ছাড়াও লন্ডন, প্যারিসের মতো বিশ্বের বড় বড় শহরে একাধিক সম্পত্তি রয়েছে তাঁদের।

Follow Us