US Reward for Iran Nuclear Sites: আড়াইশো দিন পরও ইরানি পরমাণু কেন্দ্রের ঠিকানা জানেই না আমেরিকা?

US Seeks Intelligence on Iran’s Hidden Nuclear Facilities: এই সবের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতেই চাপ বাড়ে ট্রাম্পের উপরে। ইরানে হামলার ব্যাখ্যা দেশবাসীকে ঠিকমতো বোঝাতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। যদিও ট্রাম্প দমতে নারাজ। তিনি নতুন করে কাশেম আইল্যান্ডে হামলার নির্দেশ দিয়েছেন। তবে এখন একটু নরম ট্রাম্প।

US Reward for Iran Nuclear Sites: আড়াইশো দিন পরও ইরানি পরমাণু কেন্দ্রের ঠিকানা জানেই না আমেরিকা?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পImage Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 15, 2026 | 8:39 PM

ওয়াশিংটন: ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ চালাচ্ছে। এই অভিযোগে ইরানে হামলা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের সঙ্গে যৌথ হামলা শুরুর প্রায় ২৫০ দিন পরে মার্কিন সেনার বড় স্বীকারোক্তি! আমেরিকা কি আদৌ জানে, কোথায় পরমাণু কর্মসূচি চালাচ্ছেন তেহরানের বিজ্ঞানীরা। এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইউএস সেন্ট্রাল কমান্ডের একটি ঘোষণার পর।

ইউএস সেন্ট্রাল কমান্ডের একটি বিজ্ঞপ্তি! আর তার বয়ানকে কেন্দ্র করেই বেঁধেছে জোর শোরগোল! প্রশ্ন উঠছে, আমেরিকা কি আদৌ জানে ইরান কোথায়, কত বড় আকারে পরমাণু সংক্রান্ত গবেষণা চালাচ্ছে? আদৌ চালাচ্ছে কি না? চালালেও তেহরানের লক্ষ্য বোমা তৈরিই কি না।

কারণ, ইউএস সেন্ট্রাল কমান্ডের একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

  • ইরানের পরমাণু কর্মসূচির ঠিকানা জানালে হাতেনাতে পুরস্কার
  • ২০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেবে মার্কিন প্রশাসন
  • ভারতীয় মুদ্রায় পুরস্কারের অর্থ প্রায় ২০০ কোটি টাকা
  • ইরান কোথায় গবেষণা চালাচ্ছে, কী যন্ত্রপাতি ব্যবহার করছে?
  • কারা চালাচ্ছেন কর্মসূচি? টিপ দিলে হাতেগরম টাকা

প্রশ্ন উঠছে, ২৫০ দিন ধরে হামলা চালানোর পর এখন কেন মার্কিন সেনাকে পুরস্কারের ঘোষণা করতে হল? তাহলে কি আমেরিকা এখনও জানেই না, যে কোথায় চুপিসারে এই গবেষণা চালাচ্ছে তেহরান? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA জানায়, তেজস্ক্রিয় ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে ৬০ শতাংশ পর্যন্ত নিয়ে গিয়েছেন ইরানি বিজ্ঞানীরা। নিউক্লিয়ার বোমা বানাতে দরকার ৯০ শতাংশ পিওর ইউরেনিয়াম। ইরানই একমাত্র নন-নিউক্লিয়ার দেশ যারা ইউরেনিয়ামকে এই পর্যায়ে সমৃদ্ধ করায় এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, ইরান দ্রুতই পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে।

গত ২৫০ দিনে কী ঘটল?

  • ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হয় ‘অপারেশন ফিউরি’
  • ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলি খামেনেই যৌথ বিমান হামলায় খতম
  • খাড়্গ আইল্যান্ডে ইরানি তেল সরবরাহ পরিকাঠামোয় হামলা যৌথ বাহিনীর
  • পাল্টা ইরানও মধ্য প্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা শুরু করে
  • হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন, অবরোধ শুরু IRGC-র
  • ফলে বিশ্ব জুড়ে বাড়ছে তেলের দাম, প্রভাবিত হচ্ছে বিভিন্ন দেশের বাণিজ্য

এই সবের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতেই চাপ বাড়ে ট্রাম্পের উপরে। ইরানে হামলার ব্যাখ্যা দেশবাসীকে ঠিকমতো বোঝাতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। যদিও ট্রাম্প দমতে নারাজ। তিনি নতুন করে কাশেম আইল্যান্ডে হামলার নির্দেশ দিয়েছেন। তবে এখন একটু নরম ট্রাম্প। কাতারকে নতুন করে মধ্যস্থতা শুরু করতে বলেছেন। তবে ইরানও নাছোড়। মার্কিন হামলার মোটা ক্ষতিপূরণ চেয়েছে তেহরান-ও।

মার্কিন সেনা জানিয়েছে, ইরান সরকার আন্তর্জাতিক পরমাণু নিয়ামক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ফলে ইরানি বিজ্ঞানীরা কোন পাহাড়ের অন্তরালে এই মারাত্মক গবেষণা চালাচ্ছে, তার বিশদ হদিশ পেতে চান মার্কিন গোয়েন্দারা। আর তাই এই বিজ্ঞাপন। ২০০ কোটি টাকা অনেক টাকা। বিশেষত যুদ্ধ বিধ্বস্ত ইরানিদের কাছে। তাই মার্কিন গোয়েন্দারা চান, ইরানি লোকেরাই আমেরিকাকে খবর দিক নিজেদের দেশে কোথায় কোথায় সেন্ট্রিফিউজ লুকানো আছে। reward for justice বলে একটি ওয়েবসাইট লঞ্চ করে সেখানে টিপ্ দেওয়ার কথা ঘোষণা করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড।

Loading...
Unable to load recommendations.
Follow Us