AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Boat catches fire: ভয়াবহ আগুন, নদীতে ডুবেও গেল নৌকা, মৃত কমপক্ষে ১৪৮

Boat catches fire: এদিকে আগুন লাগার পর নৌকাটিও ডুবে যায়। খবর পেয়েই পৌঁছায় উদ্ধারকারী দল। অনেককেই উদ্ধার করে তারা। এখনও অনেকেই নিখোঁজ। মৃতদের মধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে।

Boat catches fire: ভয়াবহ আগুন, নদীতে ডুবেও গেল নৌকা, মৃত কমপক্ষে ১৪৮
রান্নার সময় আগুন ধরে যায় নৌকায়Image Credit: X.com/tparon
| Updated on: Apr 19, 2025 | 6:57 PM
Share

কিনশাসা: কাঠের তৈরি নৌকা। পাঁচশোর মতো যাত্রী। আর সেই নৌকাতেই রান্নার সময় ছড়ালো আগুন। আর সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪৮ জনের। এখনও ১০০ জনের বেশি নিখোঁজ। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অনেকেই আগুনে প্রায় পুড়ে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি কঙ্গোর।

গত মঙ্গলবার কঙ্গোর উত্তর-পশ্চিম প্রান্তে কঙ্গো নদীতে নৌকাটিতে দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নৌকাতে রান্না করছিলেন এক মহিলা। সেইসময় নৌকায় আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেইসময় প্রাণ বাঁচাতে অনেকে নদীতে ঝাঁপ দেন। তার মধ্যে নারী ও শিশুরাও ছিল। অনেকেই সাঁতার জানতেন না। নদীতে ডুবে প্রাণ হারান তাঁরা।

এদিকে আগুন লাগার পর নৌকাটিও ডুবে যায়। খবর পেয়েই পৌঁছায় উদ্ধারকারী দল। অনেককেই উদ্ধার করে তারা। এখনও অনেকেই নিখোঁজ। মৃতদের মধ্যে অনেক মহিলা ও শিশু রয়েছে।

মধ্য আফ্রিকার এই দেশের সেনেটর জিন পল বোকেটসু বোফিলি বলেন, “উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে দেড়শো জনের বেশি আগুনে পুড়ে গুরুতরভাবে জখম হয়েছেন।”

কঙ্গোতে নৌকাডুবির খবর প্রায়ই পাওয়া যায়। ২০২৪ সালে সেদেশের কিভু হ্রদে নৌকা ডুবে ৭৮ জন প্রাণ হারান। গত বছরের ডিসেম্বরে অন্য একটি দুর্ঘটনায় পশ্চিম কঙ্গোতে নৌকাডুবিতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?