AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৌলবাদীদের হুঙ্কার, মেয়েদের এই অধিকারও কেড়ে নিচ্ছে বাংলাদেশ!

Bangladesh Ruckus: মঙ্গলবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। ভাইরাল ভিডিয়োয় হামলা চালানোর আগে তাদের বলতে শোনা গিয়েছে, মহিলাদের ফুটবল খেলার কোনও অধিকার নেই।

মৌলবাদীদের হুঙ্কার, মেয়েদের এই অধিকারও কেড়ে নিচ্ছে বাংলাদেশ!
বাংলাদেশে মহিলাদের ফুটবল খেলায় ভাঙচুর।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jan 29, 2025 | 1:32 PM
Share

ঢাকা: বাংলাদেশে আবারও মৌলবাদীদের আস্ফালন। মহিলাদের উপরে চাপাচ্ছে একের পর এক নিয়মের বেড়ি। এবার মহিলাদের ফুটবল খেলাতেও আপত্তি। খেলা আটকাতে ভাঙচুর চালানোর অভিযোগ। মহিলাদের পর্দাপ্রথা মানতে হবে। তাদের এভাবে খেলাধুলো করার অধিকার নেই বলেই দাবি করেছে মৌলবাদীরা।

নতুন বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। মঙ্গলবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। এমন সময়ে কিছু লোকজন এসে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করে। ভাঙচুরের ওই ভিডিয়ো লাইভও করা হয়।

আক্কেলপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, ভাঙচুরের ঘটনা ঘটলেও, এই বিষয়ে কেউ এখনও অভিযোগ জানায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় একটি ক্লাবের উদ্যোগেই বিগত দেড় মাস ধরে মহিল ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলা দেখার জন্য টিকিটও ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ফাইনাল ম্যাচের আগেই প্রীতি ম্যাচ চলাকালীন হামলা চলে। একদল লোকজন মাঠে লাগানো টিনের বেড়া ভাঙচুর করে।

ভাইরাল ভিডিয়োয় হামলা চালানোর আগে তাদের বলতে শোনা গিয়েছে, মহিলাদের ফুটবল খেলার কোনও অধিকার নেই।

প্রসঙ্গত, ইউনূস সরকার আসার পরই বাংলাদেশে মহিলাদের বাজারে যাওয়ার উপরে নিষেধাজ্ঞার ফতোয়া জারি করা হয়েছিল। মহিলাদের কোনও জিনিস বিক্রি করতে বারণ করা হয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা