Bangladesh Death: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪৫১ শিশু
Bangladesh Children Death in Measles: দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্যদফতর জানিয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। তার মধ্যে হামে মৃত্যু হয়েছে চারজনের। তার মধ্যে দুইজন ঢাকার, একজন চট্টগ্রাম ও আরেকজন বরিশালের বলে জানা গিয়েছে।

ঢাকা : বাংলাদেশে একের পর এক শিশু মৃত্যু। হাম ও হামের (measles) মতো উপসর্গে এখনও পর্যন্ত ৪০০-র বেশি শিশুর মৃত্যু (Children Death) হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ১২ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গত দুই মাস ধরে একই উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যেই পরপর এত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। চিকিৎসকদের মধ্যেও উদ্বেগ বেড়েছে।
দুই মাসে ৪০০-র বেশি শিশু মৃত্যু
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্যদফতর জানিয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। তার মধ্যে হামে মৃত্যু হয়েছে চারজনের। তার মধ্যে দুইজন ঢাকার, একজন চট্টগ্রাম ও আরেকজন বরিশালের বলে জানা গিয়েছে। আর বাকি আট শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তাদের মধ্যে তিন জন ঢাকার, তিন জন চট্টগ্রামের এবং এক জন করে ময়মনসিংহ এবং সিলেটের বলে জানা গিয়েছে।
বাংলাদেশের স্বাস্থ্য রিপোর্ট
বাংলাদেশে স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত এক হাজার ১৯২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে। আর বাকি শিশুর শরীরে হামের উপসর্গ রয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ জুড়ে হামে ৪০০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর এর পিছনে ইউনূসের অন্তর্বর্তী সরকারকেই দায়ী করেছে চিকিৎসক সংগঠন। অভিযোগ উঠেছে, ইউনূস সরকার টিকাকরণকে গুরুত্ব দেয়নি। চিকিৎসকদের দাবি, টিকা নিলে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। কিন্তু, টিকাকরণকে গুরুত্ব না দেওয়ায় একের পর এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
