AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh on Seikh Hasina: ‘সবটাই লোক দেখানো’, হাসিনাকে নিয়ে বলছে বাংলাদেশ সরকার

Seikh Hasina: বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তাঁর দাবি, হাসিনাকে হস্তান্তর করা হোক। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Bangladesh on Seikh Hasina: 'সবটাই লোক দেখানো', হাসিনাকে নিয়ে বলছে বাংলাদেশ সরকার
Image Credit: PTI
| Updated on: Nov 09, 2026 | 9:26 PM
Share

ঢাকা: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে বড় জল্পনা। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা আগেই ঘোষণা করেছিলেন হাসিনা। সূত্রের খবর, এবার তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছেন তিনি। এরপরই বাংলাদেশের তরফে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড কেবলই একটি রাজনৈতিক উদ্দেশ্য বা লোকদেখানো নাটক। এই মুহূর্তে তাঁর বাংলাদেশে ফেরার কোনও ইচ্ছা নেই বলেই মনে করছে তারেক রহমানের সরকার।

বাংলাদেশের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে সব খবর সামনে আসছে, তা লোকদেখানো ছাড়া আর কিছুই নয়।” তাঁর মতে, শেখ হাসিনা যদি সত্য়িই দেশে ফিরতে চান, তবে তাঁর উচিত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলা, কিন্তু তিনি তা করছেন না।

নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরবেন বলে সরকার মনে করছে না সরকার। তিনি জানান, শেখ হাসিনার আইনি অবস্থান ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে তাঁর কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করা হবে।

এদিকে, বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তাঁর দাবি, হাসিনাকে হস্তান্তর করা হোক। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন পাসপোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করা উচিত।

Follow Us