AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tahawwur Rana’s Extradition: বড় জয় ভারতের, মোদীর সঙ্গে বৈঠকের পরই ২৬/১১ হামলার অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

Tahawwur Rana's Extradition: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন রানা। সম্প্রতি তাঁর রিভিউ পিটিশন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

Tahawwur Rana's Extradition: বড় জয় ভারতের, মোদীর সঙ্গে বৈঠকের পরই ২৬/১১ হামলার অভিযুক্তকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের
Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 14, 2025 | 8:23 AM
Share

ওয়াশিংটন: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০০৮-এর মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ট্রাম্পের। এরপরই রানাকে প্রত্যর্পণ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার এই সিদ্ধান্তে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে রয়েছেন রানা। গত কয়েক বছর ধরে বারবার তাঁর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারত। দীর্ঘ আইনি লড়াই লড়েছেন রানাও। তাই মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, “২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত, এক দুষ্কৃতীকে আমরা ভারতে প্রত্যর্পণ করছি।”

সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের সিদ্ধান্তে সিলমোহর দেয়। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হয়। এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইতে হেরে গিয়েছিলেন রানা। গত বছরের ১৩ নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ গত ২১ জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায়।

পাকিস্তানের নাগরিক তাহাউর রানা পেশায় ব্যবসায়ী বলেই জানা যায়। ২০০৮ সালে তাজ হোটেলে যে জঙ্গি হামলায় ১৬৪ জনের মৃত্যু হয়, সেই ঘটনায় জড়িত হিসেবে রানার নাম উঠে আসে। এবার সেই রানাকে ভারতে এনে জেরা করতে পারবেন গোয়েন্দারা। জানা যায়, ওই হামলার রানার বড় ভূমিকা ছিল। পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল বলেই গোয়েন্দা সূত্রে খবর। পাশাপাশি পাক সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ আছে বলেও অভিযোগ তাহাউর রানার বিরুদ্ধে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?