AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Accident: সেতু ভেঙে খালে পড়ল বরযাত্রীর গাড়ি, নিহত ৯

Accident: জানা গিয়েছে, ওই সেতু দিয়ে যাতে গাড়ি না চলাচল করে তার জন্য নোটিস লাগানো ছিল। ভারী গাড়ি চলাচলের অনুমতি ছিল না। তারপরও বাসটি ওই সেতু ধরে এগোতে গেলে ঘটে বিপত্তি। ঘটনার পর প্রথমে সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও দু'জনকে উদ্ধার করা হয়। সকলেই মহিলা ও শিশু। সাতজন মাদারিপুরের বাসিন্দা।

Bus Accident: সেতু ভেঙে খালে পড়ল বরযাত্রীর গাড়ি, নিহত ৯
বাস পড়ে যায় খালে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 10:38 PM
Share

ঢাকা: ভয়াবহ দুর্ঘটনা। বরযাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে পড়ল খালে। নিহত ৯ জন। বাংলাদেশের বরগুনায় এই দুর্ঘটনা ঘটেছে। একটি ছোট বাসে বরযাত্রী যাচ্ছিলেন একটি পরিবারের ১৭ জন। শনিবার দুপুরে আমতলিতে চাওড়া-হলদিয়া খালের উপর লোহার সেতু দিয়ে বাসটি যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। অনেকেই এই ঘটনায় আহত হন। তিনজনের এখনও খোঁজ নেই।

জানা গিয়েছে, ওই সেতু দিয়ে যাতে গাড়ি না চলাচল করে তার জন্য নোটিস লাগানো ছিল। ভারী গাড়ি চলাচলের অনুমতি ছিল না। তারপরও বাসটি ওই সেতু ধরে এগোতে গেলে ঘটে বিপত্তি। ঘটনার পর প্রথমে সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও দু’জনকে উদ্ধার করা হয়। সকলেই মহিলা ও শিশু। সাতজন মাদারিপুরের বাসিন্দা।

ওই ছোট বাসে ১৭ জন যাত্রী ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, লোহার সেতুটি ২০০৫ সাল নাগাদ তৈরি হয়। আগে এখানে একটি বাঁশের সাঁকো ছিল। মূলত পায়ে হেঁটে যাতায়াতের জন্য এই সেতু। দীর্ঘদিন ধরেই গাড়ি চলাচল নিয়ে সতর্কবার্তা ছিল। তা উপেক্ষা করে এদিন মিনি বাসটি যেতে গেলে এই ঘটনা ঘটে। মাঝ বরাবর সেতু ভেঙে পড়ে কচুরিপানা ভরা খালে। বর্ষাকাল হওয়ায় খালের জল এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী ওই গাড়ি কার্যত ডুবে যায়।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ