AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China-Pakistan: টাকার জন্য ফের চিনের কাছে হাত পাতল পাকিস্তান

সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চিনের প্রিমিয়ার লি কুইয়াংকে সম্প্রতি এ নিয়ে একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। যে চিনের কারণে পাক অর্থনীতির বেহাল দশা হয়েছে বলে মনে করা হয়, সেই চিনের কাছেই হাত পাতছে ভারতের এই প্রতিবেশী দেশ।

China-Pakistan: টাকার জন্য ফের চিনের কাছে হাত পাতল পাকিস্তান
প্রতীকী ছবি
| Updated on: Jan 27, 2024 | 8:59 PM
Share

ইসলামাবাদ: ঋণে জর্জরিত পাকিস্তান। সে দেশের রাজনীতির মতোই অর্থনীতির অবস্থায় শোচনীয়। এই পরিস্থিতি ফের চিনের দ্বারস্থ পাকিস্তান। সংবাদমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, বেজিংয়ের কাছে ফের হাত পেতেছে ইসলামাবাদ। ২০০ কোটি মার্কিন ডলার অনুদান চেয়ে চিনের দ্বারস্থ পাকিস্তান। এই টাকা গত এক বছর ধরেই চাইছে পাক সরকার। সম্প্রতি পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার চিনের প্রিমিয়ার লি কুইয়াংকে সম্প্রতি এ নিয়ে একটি চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। যে চিনের কারণে পাক অর্থনীতির বেহাল দশা হয়েছে বলে মনে করা হয়, সেই চিনের কাছেই হাত পাতছে ভারতের এই প্রতিবেশী দেশ।

চিনকে দেওয়া চিঠিতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অর্থনীতির সঙ্কটের সময় অর্থ সাহায্যের জন্য চিনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। অতীতে টাকা ধার দিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফের অর্থসাহায্যের জন্য চিনের দরবারে পাক সরকার।

অর্থনীতির দুরাবস্থার সময় চিন ছাড়াও বিভিন্ন দেশের থেকে অর্থ সাহায্য নিয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরবের মতো দেশ বিপুল সাহায্য করেছে পাকিস্তানকে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকেও সাহায্য এসেছে পাকিস্তানে। কিন্তু তার পরও চিনের থেকে সাহায্য প্রত্যাশী পাকিস্তান।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?