AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাড়ে তিন হাজার বছর আগেও ছিল কন্ডোম, জানেন কে ব্যবহার করতেন?

২০২৩ সালের শেষে হিসাব করে দেখা গিয়েছিল গোটা বছরে সুইগির ইনস্টামার্ট মারফত এক দিনে অর্ডার করা হয়েছিল ১০হাজার কন্ডোম। যদিও এখনও 'কন্ডোম'-কে নিষিদ্ধ শব্দ হিসাবেই গণ্য করা হয়। একটা সময় গর্ভ নিরোধক ওষুধের বিক্রি ছিল তুঙ্গে। রিপোর্ট বলছে সেই তুলনায় এখন কন্ডোমের ব্যবহার বেড়েছে। কিন্তু জানেন কি কন্ডোমের ব্যবহার নতুন কিছু নয় যুগ যুগ ধরে এটি ব্যবহার করে আসছেন পুরুষরা।

সাড়ে তিন হাজার বছর আগেও ছিল কন্ডোম, জানেন কে ব্যবহার করতেন?
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 4:25 PM
Share

২০২৩ সালের শেষে হিসাব করে দেখা গিয়েছিল গোটা বছরে সুইগির ইনস্টামার্ট মারফত এক দিনে অর্ডার করা হয়েছিল ১০হাজার কন্ডোম। যদিও এখনও ‘কন্ডোম’-কে নিষিদ্ধ শব্দ হিসাবেই গণ্য করা হয়। একটা সময় গর্ভ নিরোধক ওষুধের বিক্রি ছিল তুঙ্গে। রিপোর্ট বলছে সেই তুলনায় এখন কন্ডোমের ব্যবহার বেড়েছে। কিন্তু জানেন কি কন্ডোমের ব্যবহার নতুন কিছু নয় যুগ যুগ ধরে এটি ব্যবহার করে আসছেন পুরুষরা। রাজা-বাদশাদের আমলে তাঁদের একাধিক সঙ্গিনী ছিল।

ফলে যৌন-রোগ এড়াতেই বিশেষ জিনিস ব্যবহার করতেন তাঁরা। প্রথমে পশুর চামড়াকেই কন্ডোম হিসাবে ব্যবহার করা হত। ইতিহাস বলছে ১৬‍৪০ সালে ইংল্যান্ডের সেনারা ভেড়া ও ছাগলের অন্ত্রকে কন্ডোম হিসাবে ব্যবহার করত। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রাচীনতম কন্ডোম পাওয়া গিয়েছিল ১৩৫০ খ্রীস্টপূর্বাব্দো। সেই কন্ডোম পাওয়া গিয়েছিল প্রাচীন মিশরের রাজা তুতেন খামেনের মমির পাশ থেকেই।

সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন মিশরের কিশোর রাজা বা ফারাও ছিলেন তুতেনখামেন। বাবার মৃত্যুর পর মাত্র ৯ বছর বয়সেই বসেছিলেন সিংহাসনে। দশ বছর রাজত্ব করার পর আচমকাই রহস্য মৃত্যু হয় তাঁর। কিশোর ফারাওকে বিপুল ঐশ্বর্য-সহ সমাধিস্থ করা হয়। তাঁর মমির সঙ্গেই পাওয়া গিয়েছিল একটি ছোট্ট চামড়ার থলির। সঙ্গে কোমরে বেঁধে নেওয়ার ফিতে। পরে বোঝা যায় সেটা আসলে আদি কন্ডোম। অবাক হওয়ার মতোই তথ্য! কয়েক হাজার বছর আগে মিশরীয়রা কন্ডোমের ব্যবহার জানতেন! কন্ডোমের মধ্যে পাওয়া ডিএনএ পরীক্ষায় জানা গিয়েছে তা তুতেনখামেনেরই ব্যবহৃত। তুতেনখামেনের মমিতে পাওয়া এই কন্ডোম ইতিহাসের প্রাচীনতম আবিষ্কৃত কন্ডোম। উল্লেখ্য়, ১৮৬০ সালের পর শুরু হয় আধুনিক কন্ডোমের ব্যবহার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?