AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Pahalgam Attack: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুলসী গ্যাবার্ডও। সন্ত্রাস দমনে ভারতকে সাহায্য করার কথা বলেন তিনি। মার্কিন বিদেশ মন্ত্রকও ভারতের পদক্ষেপে সমর্থন জানিয়েছে।

Pahalgam Attack: পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
| Updated on: Apr 26, 2025 | 4:38 PM
Share

ওয়াশিংটন: পহেলগাঁও হামলার পর ভারত যে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে, তাতে আগেই পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ‘আমরা ভারতের পাশে আছি।’ এবার সেই হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে বসে পহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানই সমস্যার সমাধান করবে।”

ট্রাম্প আরও বলেছেন, “আমি ভারতের খুব ঘনিষ্ঠ, পাকিস্তানেরও ঘনিষ্ঠ। অনেকেই জানেন কাশ্মীর নিয়ে বহু বছর ধরে সমস্য়া চলছে। তবে এই ঘটনা অত্যন্ত খারাপ।” তাঁর মতে, কাশ্মীরের সীমান্তের সমস্যা দীর্ঘদিনের হলেও তাঁর বিশ্বাস দুই দেশ একটা পথ বের করবেই।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই কথোপকথনেও জঙ্গি হামলার কড়া নিন্দা করে ট্রাম্প ভারতকে সমর্থন করার কথা বলেছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুলসী গ্যাবার্ডও। সন্ত্রাস দমনে ভারতকে সাহায্য করার কথা বলেন তিনি। মার্কিন বিদেশ মন্ত্রকও ভারতের পদক্ষেপে সমর্থন জানিয়েছে।

এদিকে, পাকিস্তান নিয়ে নতুন অ্যাডভাইজারি জারি করেছে রাশিয়া। রুশ নাগরিকদের পাকিস্তান না যাওয়ার পরামর্শ দিয়েছে ক্রেমলিন। ‘এখনই পাকিস্তান যাবেন না’, ভারতের পাশে দাঁড়িয়ে এবার নিজের দেশের নাগরিকদের এমনই পরামর্শ দিয়েছে পাকিস্তানের রুশ দূতাবাস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?