AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump on Reliance: ‘৫০ বছরের ইতিহাসে প্রথমবার…’, রিলায়েন্সের ৩০,০০০ কোটি ডলারের ‘ডিল’, ধন্যবাদ জানালেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় ওই প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলে তৈরি হচ্ছে ওই তৈল শোধনাগার। ৩০০ বিলিয়ন ডলারের ওই প্রজেক্ট আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ভারতের সঙ্গে কোনও বৃহত্তর চুক্তির অংশ কি না, তা স্পষ্ট নয়।

Trump on Reliance: '৫০ বছরের ইতিহাসে প্রথমবার...', রিলায়েন্সের ৩০,০০০ কোটি ডলারের 'ডিল', ধন্যবাদ জানালেন ট্রাম্প
Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 11, 2026 | 7:09 PM
Share

ওয়াশিংটন: ঐতিহাসিক বিনিয়োগের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় তৈল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করেছে ভারতীয় সংস্থা ‘রিলায়েন্স’। বিগত ৫০ বছরে প্রথমবার রিলায়েন্সের হাত ধরে কোনও তৈল শোধনাগার তৈরি হচ্ছে আমেরিকার মাটিতে।

সোশ্যাল মিডিয়ায় ওই প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলে তৈরি হচ্ছে ওই তৈল শোধনাগার। ৩০০ বিলিয়ন ডলারের ওই প্রজেক্ট আমেরিকার অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ভারতের সঙ্গে কোনও বৃহত্তর চুক্তির অংশ কি না, তা স্পষ্ট নয়।

প্রজেক্ট প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘এই বিনিয়োগের জন্য ভারত ও তাদের বৃহত্তম এনার্জি কোম্পানিকে ধন্যবাদ।’ আমেরিকার এনার্জি সেক্টরের জন্য এই প্রজেক্ট একটা মাইলফলক বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর কথায়, আমেরিকার ইতিহাসে এটি অন্যতম বৃহৎ বিনিয়োগ এটি। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এই পরিশোধনাগার জ্বালানির মার্কেটের পাশাপাশি জাতীয় সুরক্ষার জন্যও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবথেকে পরিশুদ্ধ তেল উৎপাদন হবে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

কীভাবে আমেরিকার বিনিয়োগ বাড়াচ্ছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকা এভাবে কর্মসংস্থান বাড়াচ্ছে, অর্থনীতিতেও যার প্রভাব পড়ছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়