AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC leader Left: অভিষেকের সভায় ৩৪ নম্বরে কেন নাম, পাস দেওয়া হয়নি কেন? অভিমানে দল-পদ সব ছাড়লেন তৃণমূল নেতা

বাবন পালের অভিযোগ, তৃণমূল সাংসদের মঞ্চে ওঠার যে তালিকা করা হয়েছে সেই তালিকায় তাঁর নাম ৩৪ নম্বরে। তার আগে চুনোপুঁটি নেতাদের নাম রয়েছে। পাশাপাশি তাঁকে VIP পাস দেওয়া হয়নি। আর এতেই তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে আসেন।

TMC leader Left: অভিষেকের  সভায় ৩৪ নম্বরে কেন নাম, পাস দেওয়া হয়নি কেন? অভিমানে দল-পদ সব ছাড়লেন তৃণমূল নেতা
দল ছাড়লেন বিজেপি নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 8:33 PM
Share

জলপাইগুড়ি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা মিটতেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। অভিষেকের সভা মঞ্চে ওঠার তালিকায় তাঁর নাম ৩৪ নম্বরে কেন? এই প্রশ্ন তুলে দলীয় পদ ছাড়ার পাশাপাশি দল ছাড়লেন তৃণমূল ‘জয় হিন্দ বাহিনীর’ জেলা সভাপতি তথা ময়নাগুড়ির অত্যন্ত জনপ্রিয় আদি তৃণমূল নেতা বাবন পাল। অস্বস্তি ময়নাগুড়ির ঘাসফুল শিবিরে।

বাবন পালের অভিযোগ, তৃণমূল সাংসদের মঞ্চে ওঠার যে তালিকা করা হয়েছে সেই তালিকায় তাঁর নাম ৩৪ নম্বরে। তার আগে চুনোপুঁটি নেতাদের নাম রয়েছে। পাশাপাশি তাঁকে VIP পাস দেওয়া হয়নি। আর এতেই তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে আসেন। এবং সাংবাদিক সম্মেলন ডেকে ব্লক সভাপতির বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়ার ঘোষণা করেন। বাড়িতে এসেই তিনি নিজের ঘরে থাকা তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন সব বাইরে বের করে দেন। অনুগামীদের তা নিয়ে যেতে বলেন। এরপর সাংবাদিক সম্মেলন ডেকে তিনি তাঁর অভিমানের কথা ব্যাক্ত করেন।

ঘটনা নিয়ে টেলিফোনে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত। তিনি বলেন, “প্রথা মেনে দলের প্রার্থী, চেয়ারম্যান, জেলা সভাপতি সহ মঞ্চে থাকার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বর নাম ক্রমান্বয়ে রাখা হয়েছে। এতে যদি তিনি অপমানিত বোধ করেন তবে তার কিছু করার নেই।” একই সঙ্গে এই তুচ্ছ কারণে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করায় বাবন পালের রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে বলে মন্তব্য করেন তিনি।

Follow Us