AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explosion: রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ৫

হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনের সময় আচমকাই জোরাল বিস্ফোরণ ঘটে এবং প্ল্যান্টে আগুন ধরে যায়।

Explosion: রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ৫
চিনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।
| Edited By: | Updated on: May 01, 2023 | 8:34 PM
Share

বেজিং: রাসায়নিক কারখানায় (Chemical Plant) ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘটল। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এছাড়া একজন নিখোঁজ ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের (East China) শানডং প্রদেশের সিনোচেম এলাকার রাসায়নিক কারখানায়। হাইড্রোজেন পারঅক্সাইড (hydrogen peroxide) গ্যাস উৎপাদন করার সময়ই বিস্ফোরণটি ঘটে।

জানা গিয়েছে, এদিন সকালে শানডং প্রদেশের লিয়াওচেং শহরের সিনোচেম এলাকায় লুক্সি কেমিক্যাল নামক রাসায়নিক কারখানাটিতেই জোরাল বিস্ফোরণ ঘটে। কোম্পানির তরফে বিস্ফোরণের কথা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনের সময় আচমকাই জোরাল বিস্ফোরণ ঘটে এবং প্ল্যান্টে আগুন ধরে যায়। তারপর খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভায়। তবে ততক্ষণে ওই আগুনে দগ্ধ হয়ে প্ল্যান্টের ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া একজন গুরুতর জখম হয়েছেন এবং একজনের হদিশ মেলেনি।

যদিও হাইড্রোজেন গ্যাস উৎপাদন করার সময়ই বিস্ফোরণটি কেন ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও।

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?