AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US Conflict : কতদিন যুদ্ধ চলবে? জানিয়ে দিল মার্কিন সেনেট, বড় জয় ট্রাম্পের!

Iran-US Conflict : যুদ্ধ নাকি শান্তি? ভোটাভুটি হয় আমেরিকার সেনেটে। রায় যায় ট্রাম্পের পক্ষে। ট্রাম্পের পক্ষেই বেশিরভাগ সদস্য রায় দিয়েছেন। জানা গিয়েছে, ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি। আর বিপক্ষে ভোট পড়ে ৪৭টি। মাত্র ৬ ভোটে ইরানে যুদ্ধ চালানোর ছাড়পত্র পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Iran-US Conflict : কতদিন যুদ্ধ চলবে? জানিয়ে দিল মার্কিন সেনেট, বড় জয় ট্রাম্পের!
ডোনাল্ড ট্রাম্পImage Credit: x
| Updated on: Mar 05, 2026 | 2:05 PM
Share

ওয়াশিংটন : মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ছে। আমেরিকা ও ইজ়রায়েল একযোগে ইরানের উপর হামলা চালাচ্ছে। ইরানের একের পর এক পরমাণু ঘাঁটিতে হামলা করার অভিযোগ উঠেছে। এদিকে, একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ঘন ঘন সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত এই নিয়ে পঞ্চম দিনে প্রবেশ করেছে। ইতিমধ্যেই সংঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে যাচ্ছে। আর কতদিন এই যুদ্ধ চলবে? এর আগে ট্রাম্প জানিয়েছিল, যা পরিস্থিতি, যুদ্ধ চলতে পারে এক মাস। অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, এই যুদ্ধ অন্তহীন নয়। এদিকে, যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাণিজ্যে। তেলের দাম বাড়ছে, টাকার দাম পড়ছে, সেনসেক্স নিফটির হালও খারাপ। যুদ্ধের ভবিষ্যত নির্ভর করছিল মার্কিন সেনেটের সিদ্ধান্তের উপর। অবশেষে সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমেরিকা সেনেট। ভোটাভুটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সেনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব

ইরানের উপর হামলার প্রতিবাদ করেছেন ডেমোক্রেটরা। এই নিয়ে মার্কিন সেনেটে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা চলছিল। যুদ্ধবরোধী প্রস্তাব আনা হয়েছিল। রিপাবলিকানদের দাবি ছিল, সামরিক অভিযান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই রয়েছে। কিন্তু, এই দাবি খণ্ডন করে ডেমোক্রেটরা দাবি করেছেন, এককভাবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তাঁর এই সিদ্ধান্তের ফলে বহু মার্কিন সেনার জীবন ঝুঁকিতে রয়েছে। কংগ্রেসকে এড়িয়ে নানারকম যুক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। যুদ্ধ নয়, শান্তির প্রস্তাব দেন ডেমোক্রেটরা। ট্রাম্পের ক্ষমতা হ্রাসেরও দাবি তোলা হয়।

সেনেটে ভোটাভুটি

যুদ্ধ নাকি শান্তি? ভোটাভুটি হয় আমেরিকার সেনেটে। রায় যায় ট্রাম্পের পক্ষে। ট্রাম্পের পক্ষেই বেশিরভাগ সদস্য রায় দিয়েছেন। জানা গিয়েছে, ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি। আর বিপক্ষে ভোট পড়ে ৪৭টি। মাত্র ৬ ভোটে ইরানে যুদ্ধ চালানোর ছাড়পত্র পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যুদ্ধ এখনও বেশ কয়েকদিন জারি থাকবে। তবে, রিপাবলিকানরা জানিয়েছেন, যুদ্ধ স্থায়ী হলে বিকল্প পথের ভাবনা-চিন্তা করা হবে।

সেনাবাহিনীর প্রশংসা ট্রাম্পের

সেনেটে ট্রাম্পের পক্ষে ভোট পড়তেই আমেরিকার সেনবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে আমেরিকা দুর্দান্ত কাজ করেছে। সেনাবাহিনীকে তিনি ১০-এ ১৫ দিতে চান।

কতদিন যুদ্ধ চলবে?

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এর আগে ট্রাম্প দাবি করেছিল ৪ সপ্তাহ যুদ্ধ চলতে পারে। সেই পরিসংখ্যানটা আরও দ্বিগুন করা হয়েছে। অর্থাৎ দুই মাস পর্যন্ত যুদ্ধ চলতে পারে।

ইরানের উপর কেন যৌথ হামলা?

ইরানের উপর হামলার নেপথ্যে পরমাণু প্রোগ্রাম। ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, এই হামলার লক্ষ্য ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে, সেটা নিশ্চিত করা। যদিও পরমাণু অস্ত্র তৈরি নিয়ে আমেরিকা বারবার যে অভিযোগ তুলেছে, তা নস্যাৎ করে দিয়েছে ইরান। ইরানের উপর হামলার শুরুতেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, অস্ত্র প্রত্যাহার করে ‘সম্পূর্ণ নিরাপত্তা’ বেছে নিন নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হোন। যদিও ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে দমিয়ে রাখতে পারেনি। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কড়া জবাব দিয়েছে ইরান।

Follow Us