
ইরান ভেনেজুয়েলা নয়! ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে অন্তত সাতদিনের রসদ দরকার। সেনাকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্দেশ পেয়েই ইরানমুখী দ্বিতীয় রণতরী- USS জেরাল্ড ফোর্ড। ইরানকে ঘিরতে হরমুজ প্রণালিতে আধ ডজন মার্কিন রণতরী পাঠাবেন ট্রাম্প। অন্তত ৬টি মার্কিন রণতরী এখন ট্রাম্পের নির্দেশে হয় ইরানমুখী, নইলে ইতিমধ্যেই ইরানের আশপাশে মোতায়েন। USS আব্রাহাম লিঙ্কন ছাড়াও তেহরান-মুখী USS জেরাল্ড ফোর্ড। মোতায়েন USS ফ্র্যাঙ্ক পিটারসন, USS ম্যাকফাউল, USS সান্টা বারবারা ও USS ক্যানবেরার মতো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। তবে আব্রাহাম লিঙ্কনের পর সবচেয়ে ভয়ঙ্কর রণতরী-ই জেরাল্ড ফোর্ড। একবার জ্বালানি ভরলে এই রণতরীতে আগামি ২০ বছর আর জ্বালানি ভরতে হয় না। ১ হাজার ফুট লম্বা এই রণতরী একসঙ্গে ৮০টি-রও বেশি যুদ্ধজাহাজ-কে নিজের পেটে নিরাপদে রাখতে পারে। একনজরে দেখে নেওয়া যাক এই রণতরীর কয়েকটি বৈশিষ্ট্য- ...