In Depth on Bangladesh Election: বাংলাদেশে ভোট তো হচ্ছে, কিন্তু সরকার কি তৈরি হবে?

Bangladesh Election 2026: ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে যে ভোট হবে তা কতটা নিরপেক্ষ হবে? কারণ, ইতিমধ্যে গণভোটের বিষয়ে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ঘোষিতভাবে পক্ষ নিয়ে নিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, দেশের প্রশাসন অর্থাৎ যাঁরা ভোটটা পরিচলনা করবেন সেই সরকারি আমলা ও কর্মীদের মধ্যে নাকি রাজনৈতিক প্রভাব অত্যন্ত বেশি। তাই পক্ষপাতিত্বের ভয় থাকছেই।

In Depth on Bangladesh Election: বাংলাদেশে ভোট তো হচ্ছে, কিন্তু সরকার কি তৈরি হবে?
বাংলাদেশের মসনদে বসবে কে?Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 22, 2026 | 5:01 PM

রাত পোহালেই বাংলাদেশে ভোট। সতেরো মাসের টালবাহানা কাটিয়ে শেষ পর্যন্ত যে ভোটটা হচ্ছে, এটাই অনেক। একটা সময় তো বাংলাদেশের ভিতরেই প্রশ্ন উঠে গিয়েছিল যে আদৌ নির্বাচনটা হবে তো? এই প্রশ্ন ওঠার যথেষ্ট কারণও মজুত ছিল। কারণগুলো এখন আর নেই, এমনটা নয়। ভরপুর আছে। বরং পরিস্থিতি এখন অন্য মাত্রায় ঘোরালো। প্রশ্ন একটাই, তা হল ভোটটা কেমন হবে এবং ভোটের ঠিক পরই কি বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতা হাতে নিতে পারবে? এই যে সংশয়টা তৈরি হচ্ছে তার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। পার্লামেন্ট ইলেকশনের সঙ্গেই রেফারেন্ডাম বা গণভোট হবে বাংলাদেশে। এই গণভোটটা হল সংবিধান সংশোধনের গণভোট। এই গণভোটে যদি জুলাই সনদ অনুযায়ী সংবিধানের ৮৪টি সংশোধনের পক্ষে মানুষ রায় দেয় তাহলে হয়ত নতুন সরকার গঠনের প্রক্রিয়া তৎক্ষণাত থামিয়ে দেওয়া হতে পারে। পুরো প্রক্রিয়াটা চলে যেতে পারে বিশ বাঁও জলে। সেক্ষেত্রে বলা হতে পারে, আগে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন