Nobel Peace Prize: নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন বিচারপতি নভি পিল্লাই
Nobel Peace Prize 2026: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম ‘নাভি’ পিল্লে। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান মহিলা বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লে। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি ছিলেন।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম ‘নাভি’ পিল্লে। ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান মহিলা বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লে। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি ছিলেন। ৮৫ বছর বয়সী পিল্লে একজন বিশিষ্ট আইনজ্ঞ। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার প্রধানের দায়িত্ব সামলেছেন। এ ছাড়াও, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি এবং রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদানের জন্য পিল্লাইকে এই সম্মান দেওয়া হয়েছে।
নোবেল শান্তি পুরস্কারকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচনা করা হয়। এ বছর এই পুরস্কারের ১২৫তম বার্ষিকী পালিত হচ্ছে।
এ বছর সম্ভাব্য পুরস্কারপ্রাপকদের তালিকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিযানকারী দল, সুদানের জরুরি পরিস্থিতিতে কাজ করা উদ্ধারকারী দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং বিশ্বের দুটি শীর্ষ আন্তর্জাতিক আদালতের নাম উঠে এসেছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজারে নজর কেড়েছিলেন।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। বারবার তিনি দাবি করেছেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
