AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel Conflict: ট্রাম্পের নিষেধ সত্ত্বেও ইরানে হামলা ইজ়রায়েলের, ফের যুদ্ধ শুরু?

Israel Airstrike Tehran: গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবার ইরান ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলার জবাব দিতেই ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইজরায়েলি বায়ুসেনা। হামলা-পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে ফের বড়সড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Iran-Israel Conflict: ট্রাম্পের নিষেধ সত্ত্বেও ইরানে হামলা ইজ়রায়েলের, ফের যুদ্ধ শুরু?
ইরান-ইজ়রায়েল সংঘাতImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Jun 08, 2026 | 9:36 AM
Share

তেহরান: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ফের তেহরানে বিমান হামলা চালাল ইজরায়েল (Israel-Iran Conflict)। রাজধানী তেহরান-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের খবর মিলেছে। ইরানের সংবাদসংস্থা সূত্রে এমনই খবর পাওযা গিয়েছে। এর আগে ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তারই জবাব দিতে ফের ইরানে হামলা চালিয়েছে ইজ়রায়েল। যদিও ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন, ইরানে যেন পাল্টা হামলা না চালায় ইজ়রায়েল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই হামলা করেছেন নেতানিয়াহু। এর ফলে মধ্যপ্রাচ্যে ফের বড়সড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে, আমেরিকা-ইরান কূটনৈতিক আলোচনাও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইরানে হামলা ইজ়রায়েলের

ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ (IRNA)-র দাবি, তেহরানে অন্তত দু’টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাশাপাশি ইসফাহান, কারাজ এবং তাবরিজ শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। হামলার পরই তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আকাশসীমা বন্ধ করে দেয় ইরান প্রশাসন। উল্লেখ্য, গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবার ইরান ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলার জবাব দিতেই ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইজরায়েলি বায়ুসেনা।

ইজরায়েলে সাইরেন, আশ্রয়ে লক্ষাধিক মানুষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে। নিরাপদ আশ্রয়ে ছুটে যান লক্ষাধিক বাসিন্দা। ইজরায়েলের সেনার দাবি, তিন দফায় ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।

নেতানিয়াহুকে পরামর্শ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ফোনে কথা বলার সময় ইরানের বিরুদ্ধে কোনও পাল্টা সামরিক পদক্ষেপ না করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। কিন্তু, ট্রাম্পের সেই নির্দেশ অমান্য করেই হামলা চালাল ইজ়রায়েল।

Follow Us