AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LeT Terrorist Killed: ভারতের আরও এক শত্রু কমল, পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কাতাল

LeT Terrorist Killed: লস্কর-ই-তৈবার খুরেতা কম্যান্ডার ছিল আবু কাতাল। জম্মু-কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা- সবই তাঁর পরিকল্পিত এবং তাঁর নির্দেশে হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, আরেক কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ বন্ধু ছিল আবু কাতাল।

LeT Terrorist Killed: ভারতের আরও এক শত্রু কমল, পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কাতাল
হাফিজ সইদের পাশে আবু কাতাল।Image Credit: X
| Updated on: Mar 16, 2025 | 11:19 AM
Share

ইসলামাবাদ: ‘সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়ে’ই খুন মোস্ট ওয়ান্টেড জঙ্গি। পাকিস্তানে নৃশংসভাবে খুন করা হল লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল সিন্ধিকে। শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

লস্কর-ই-তৈবার খুরেতা কম্যান্ডার ছিল আবু কাতাল। জম্মু-কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা- সবই তাঁর পরিকল্পিত এবং তাঁর নির্দেশে হয়েছিল। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী, আরেক কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ভাইপো ছিল আবু কাতাল।

জানা গিয়েছে, শনিবার পাকিস্তানের ঝিলাম প্রদেশের দিনা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লস্কর জঙ্গি নেতার উপরে হামলা করে এবং তাঁকে খুন করে। গাড়ি করে আসছিল কাতাল, সেই সময়ই তাঁর উপরে হামলা চালানো হয়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের মাথা ছিল এই আবু কাতাল। ২০২৩ সালে রাজৌরিতে জঙ্গি হামলায় ৭ জনের হয়েছিল। ওই হামলার মাস্টারমাইন্ড ছিল কাতাল। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় শিব খোরি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই বাসে যে জঙ্গি হামলা হয়েছিল, তার নির্দেশও কাতালই দিয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এনআইএ আবু কাতাল, সাজিত জুট ও কোয়াশিম নামক তিন পাকিস্তানি হ্যান্ডলারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। এনআইএ-র চার্জশিট অনুযায়ী, এই তিন অভিযুক্ত পাকিস্তান থেকে লস্কর-ই-তৈবা জঙ্গিদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠিয়েছিল। জঙ্গিদের বলাই ছিল যে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সংখ্যালঘু সাধারণ নাগরিকদের উপরে হামলা চালাতে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?