AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Man Chews Off Ear: বৃদ্ধের কান কামড়ে চিবিয়ে ফেলল যুবক, রক্তে ভাসল প্ল্যাটফর্ম

Man Chews Off Ear: বৃদ্ধের কান কামড়ে চিবিয়ে ফেলল যুবক। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকমই অদ্ভুত ঘটনার খবর মিলেছে।

Man Chews Off Ear: বৃদ্ধের কান কামড়ে চিবিয়ে ফেলল যুবক, রক্তে ভাসল প্ল্যাটফর্ম
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 10:38 PM
Share

ওয়াশিংটন ডিসি: এক বৃদ্ধের কান কামড়ে চিবিয়ে (Chewing Ears) নিলেন ২৫ বছরের এক যুগ। এই অদ্ভুত ঘটনা ঘটেছে আমেরিকার ওরেগনে। ফক্স নিউজ়ের একটি প্রতিবেদন অনুযায়ী, একটি ট্রেনের প্ল্য়াটফর্মে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের কান চিবিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকেরব বিরুদ্ধে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

তবে শুধু কানই নয়। মুখের একটা অংশও কামড়ে চিবিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ২৫ বছরের ওই ব্যক্তি হলেন কোরিন ক্রেইমার। রাত ২ টোর পর ওরেগনের গ্রেশামে ক্লিভল্যান্ড অ্যাভিনিউ স্টপের ম্যাক্স প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অতর্কিতেই এই হামলা চালিয়েছে ওই যুবক। এই হামলার পরই রাত টোর কিছুটা পরে একটি ফোন পায় পুলিশ। ম্যাক্স প্ল্যাটফর্মে ছুরি নিয়ে হামলা চালাতে পারে এরকম সম্ভাবনার কথাই ফোনে জানান প্রত্যক্ষদর্শী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, এক বৃদ্ধের উপর হামলা চালাচ্ছে ওই যুবক। আর রক্তে ভেসে যাচ্ছে প্ল্যাটফর্মের মেঝে। পুলিশ প্রথমে অনুমান করে, কোনও ধারাল অস্ত্র নয়। কোরিন নিজের দাঁত দিয়েই এই হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছে, “হামলকারী বৃদ্ধের কান চিবিয়ে খেয়ে নিয়েছে এবং মুখের একটা অংশও চিবিয়ে নিয়েছে। বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। তাঁর খুলি পর্যন্তও দেখা যাচ্ছিল।” ঘটনাস্থলে পৌঁছেই সঙ্গে সঙ্গে হামলাকারীকে হেফাজতে নেয় পুলিশ। এবং জখম ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়। ক্রেইমারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এরকম অদ্ভুত কাণ্ডের পিছনে কী কারণ রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এর পিছনে কোনও নিষিদ্ধ ড্রাগ দায়ী কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কাতু নিউজ় এক সূত্র মারফত জানতে পেরেছে, ক্রেইমার স্বীকার করেছেন, হামলা চালানোর আগে সে মদ্যপান করেছিল এবং ফেন্টানিল ও মারিজুয়ানা নিয়েছিল। এর পিছনে কতটা সত্যতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা