AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan : কলকাতায় ভয়ঙ্কর হামলা চালাবে পাকিস্তান, ‘হুমকি’ পাক প্রতীরক্ষামন্ত্রীর

Pakistan threats to attack Kolkata : সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন, অপারেশন সিঁদুর জারি রয়েছে। বেচাল দেখলেই সমুচিত জবাব পাবে ইসলামাবাদ। এরপরই পাকিস্তানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেই হামলাকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।"

India-Pakistan : কলকাতায় ভয়ঙ্কর হামলা চালাবে পাকিস্তান, 'হুমকি' পাক প্রতীরক্ষামন্ত্রীর
খোয়াজা আসিফImage Credit: x
| Updated on: Apr 05, 2026 | 12:21 PM
Share

ইসলামাবাদ : মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের চরমে। আরও একবার ভারতে হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। কোথায় হামলা চালানো হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এবার কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা অসীফ। ভারত যদি ভবিষ্যতে পাকিস্তানে হামলা চালায়, তাহলে এর ফল ভুগতে হবে। একইসঙ্গে তাঁর অভিযোগ, ভারত ফের পরিকল্পনা করে পাকিস্তানের উপর হামলার ছক কষছে।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন, অপারেশন সিঁদুর জারি রয়েছে। বেচাল দেখলেই সমুচিত জবাব পাবে ইসলামাবাদ। এরপরই পাকিস্তানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেই হামলাকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।”

গোপন সূত্র খবর পেয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ভারত হামলা চালানোর ছক কষছে। একটি বড় ষড়যন্ত্র করা হতে পারে। তাঁর আশঙ্কা, নিজেদের লোককেই ব্যবহার করবে তাঁরা। কিংবা ভারতের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে হামলার নাটক সাজানো হতে পারে। যদিও এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে। কারণ পাকিস্তান তাদের বক্তব্যের সপেক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি।

শুধু কলকাতা নয়, আক্রমণ আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন খোয়াজা। তিনি বলেন, “সংঘর্ষ আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। আমরা তাদের ঘরে ঢুকে হামলা করব।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এখন ভোট প্রস্তুতি তুঙ্গে। চলতি মাসেই দুই দফায় নির্বাচন। তার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোলা-গুলি, বোমা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের হুঁশিয়ারি যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন অনেকে। আবার কেউ বলছেন, সবটাই পাকিস্তানের ফাঁপা আওয়াজ।

Follow Us