AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২ দিন পরও ফল বেরল না পাকিস্তানে, ঘোষণা পুনর্নির্বাচনের! আদালতে গেল সব দল

Pakistan General Election Results: পাকিস্তানের ২৬৫টি আসনের মধ্যে এখনও অবধি ২৫০টিরও বেশি আসনে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০ টি আসনের গণনা। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের একাধিক বুথে পুনর্নির্বাচন হবে। বিরোধীরা অভিযোগ তুলেছে, পাকিস্তানের নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে। বিভিন্ন বুথে ভোটে কারচুপি হয়েছে। 

২ দিন পরও ফল বেরল না পাকিস্তানে, ঘোষণা পুনর্নির্বাচনের! আদালতে গেল সব দল
বিক্ষোভে উত্তাল পাকিস্তান।Image Credit: AFP
| Updated on: Feb 11, 2024 | 12:07 PM
Share

ইসলামাবাদ: নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। রবিবারের অর্ধেক বেলা কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। আজ, রবিবার বিক্ষোভে পথে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। এদিকে, পাকিস্তান নির্বাচন কমিশনের তরফে একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। ১০টি আসনে এখনও গণনা বাকি। ফলে পাকিস্তানের গদিতে কে বসছেন, সে সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

জানা গিয়েছে, পাকিস্তানের ২৬৫টি আসনের মধ্যে এখনও অবধি ২৫০টিরও বেশি আসনে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০ টি আসনের গণনা। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের একাধিক বুথে পুনর্নির্বাচন হবে। বিরোধীরা অভিযোগ তুলেছে, পাকিস্তানের নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে। বিভিন্ন বুথে ভোটে কারচুপি হয়েছে।

এখনও অবধি যে ফল প্রকাশ হয়েছে, তাতে ৯৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। অন্যদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৭৩টি আসনে জয়ী হয়েছে। বিলাওয়াল ভুট্টোর দল ৫৪টি আসনে জয় পেয়েছে।  জেলবন্দি ইমরান খান দাবি করেছেন, তিনিই সরকার গঠন করবেন। প্রেসিডেন্ট আরিফ আলভিকে আবেদন করেছেন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানোর। কিন্তু স্পষ্ট কোনও ফল প্রকাশ না হওয়ায় এখনও কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে, পিটিআই, পিপিপি ও পিএমএল-এন  সকলেই আলাদাভাবে বিভিন্ন আদালতে রিগিংয়ের অভিযোগ দায়ের করে মামলা দায়ের করেছেন।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া