AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vladimir Putin-Kim Jong Un: বন্ধুত্বের এমন টান, নিষেধাজ্ঞা অমান্য করেই কিম জং উনকে বিশেষ গাড়ি উপহার দিলেন পুতিন

Russia-North Korea Friendship: উত্তর কোরিয়ার প্রশাসক গাড়ি-পাগল। তাঁর কাছে লিম্যুজিন, রোলস রয়েস সহ বিপুল সংখ্যক বিদেশি লাক্সারি গাড়ি রয়েছে, যার মধ্যে অধিকাংশই বিদেশ থেকে লুকিয়ে বা পাচার করে আনা হয়েছে।  এক্ষেত্রে বলে রাখা ভাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ায় গাড়ি সহ সমস্ত লাক্সারি পণ্য রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। 

Vladimir Putin-Kim Jong Un: বন্ধুত্বের এমন টান, নিষেধাজ্ঞা অমান্য করেই কিম জং উনকে বিশেষ গাড়ি উপহার দিলেন পুতিন
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন।Image Credit: AFP
| Updated on: Feb 21, 2024 | 11:56 AM
Share

পিয়্যাংগং: বন্ধুত্বের এমন টান যে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞাও ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন-কে উপহার দিলেন এক বিশেষ গাড়ি। জানা গিয়েছে, কিম জং উনকে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাশিয়া থেকে বিশেষ গাড়ি পাঠিয়েছেন পুতিন। উত্তর কোরিয়ার উপরে রাষ্ট্রপুঞ্জের তরফে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা লঙ্ঘন করেই পিয়্যাংগং-এ রাশিয়ার গাড়ি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তরফে ওই গাড়িটি উত্তর কোরিয়ায় পাঠানো হয়। রাশিয়াতেই তৈরি করা হয়েছে এই গাড়ি। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়ি কিম জং উনের খুব পছন্দ হয়েছে বলেই খবর। কিমের বোন এই উপহারের জন্য পুতিনকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশের পাশাপাশি কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত গভীর সম্পর্কের প্রমাণ এই উপহার, এমনটাই জানিয়েছেন কিমের বোন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার প্রশাসক গাড়ি-পাগল। তাঁর কাছে লিম্যুজিন, রোলস রয়েস সহ বিপুল সংখ্যক বিদেশি লাক্সারি গাড়ি রয়েছে, যার মধ্যে অধিকাংশই বিদেশ থেকে লুকিয়ে বা পাচার করে আনা হয়েছে।  এক্ষেত্রে বলে রাখা ভাল, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ায় গাড়ি সহ সমস্ত লাক্সারি পণ্য রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।

গত সেপ্টেম্বরেই মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার প্রশাসক। সেই সময় পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি সিনাট লিম্যুজিন দেখে বিশাল আগ্রহ দেখান কিম। পুতিনও তাঁকে গাড়ি চড়তে আহ্বান জানিয়েছিলেন।

একদিকে যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে একঘরে করছিল গোটা বিশ্ব, সেখানেই উত্তর কোরিয়াও পরমাণু অস্ত্র তৈরি ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সেই সময়ই দুই দেশের প্রধান সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির শপথ নেন।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার