AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blast in Pakistan: শান্তি বৈঠকের সময় তীব্র বিস্ফোরণ, পাকিস্তানে মৃত কমপক্ষে ৭

Blast in Pakistan: এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। বিস্ফোরণের পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্ত বাহিনী। শুরু হয়েছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

Blast in Pakistan: শান্তি বৈঠকের সময় তীব্র বিস্ফোরণ, পাকিস্তানে মৃত কমপক্ষে ৭
ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে কেউ ভিতরে আটকে পড়েছেন কি নাImage Credit: X handle
| Updated on: Apr 28, 2025 | 6:15 PM
Share

ইসলামাবাদ: চলছিল শান্তি বৈঠক। আর সেই বৈঠক চলাকালীন বিস্ফোরণ। ভেঙে পড়ল বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়লেন অনেকে। বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এই বিস্ফোরণ হয়।

জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানায় স্থানীয় একটি শান্তি কমিটির অফিসে বিস্ফোরণ ঘটে। ওই অফিসে তখন শান্তি কমিটির বৈঠক চলছিল। আচমকা তীব্র বিস্ফোরণে অফিসের একাংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন অনেকে।

সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছয় উদ্ধারকারী দল। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। বিস্ফোরণের পরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্ত বাহিনী। শুরু হয়েছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার কথা প্রায়ই শোনা যায়। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তান প্রদেশে। পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি বলে বারবার সরব হয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাক সেনা সন্ত্রাসবাদীদের মদত দেয় বলেও অভিযোগ। আর সেই জঙ্গি সংগঠনগুলির আক্রমণে প্রায়ই রক্তাক্ত হয় পাকিস্তানই।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন