Colombia Military Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের

Plane Crash in Colombia : জানা গিয়েছে, সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের নিয়ে রওনা দেয় C-130 Hercules বিমানটি। ওই বিমানে সেনাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। পেরু সীমান্তের নিকটবর্তী এলাকায় একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে।

Colombia Military Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের
কলোম্বিয়া বিমান দুর্ঘটনাImage Credit source: x

Mar 24, 2026 | 9:37 AM

বোগোটা : ফের বিমান দুর্ঘটনা। এবার কলোম্বিয়ায় ১২৫ জনকে নিয়ে ভেঙে পড়ল একটি সামরিক বিমান। জানা গিয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। ওই বিমানে প্রায় ১২৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১১০ সেনা জওয়ান ছিলেন বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। গত এক মাসে এই নিয়ে দু’বার বিমান দুর্ঘটনা ঘটল।শোকপ্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

জানা গিয়েছে, সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের নিয়ে রওনা দেয় C-130 Hercules বিমানটি। ওই বিমানে সেনাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমান। পেরু সীমান্তের নিকটবর্তী এলাকায় একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপর দেখা যায়, একটি বিমান ভেঙে পড়েছে জঙ্গলে। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এদিক-ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় উদ্ধারকাজ বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬৬ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৫৮ জন সেনা জওয়ান, ছয় জন ক্রু সদস্য এবং দুই জন পুলিশ কর্মী। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এখনও অনেকে নিখোঁজ। এখনও উদ্ধারকাজ চলছে। তবে, দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তাঁর বার্তা, প্রশাসনিক কর্মকর্তারা যদি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম না হন, তাহলে কড়া পদক্ষেপ করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম গাফিলতি তিনি বরদাস্ত করবেন না।

 

Follow Us